ঝালকাঠির নলছিটিতে জাতীয়তাবাদী আদর্শের সহযোগী সংগঠন জিয়া মঞ্চের উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। কমিটি গঠন ও কর্মীসভা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করার পাশাপাশি দেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন নেতাকর্মীরা।
নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির কর্মীসভায় সভাপতিত্ব করেন ঝালকাঠি জেলা জিয়া মঞ্চের যুগ্ম আহ্বায়ক ও প্রধান শিক্ষক মো. আলতাফ হোসেন। মো. কামরুল ইসলাম সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নলছিটি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মাসুম শরীফ।
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ঝালকাঠি জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক মো. জুয়েল মিয়া (জাহাঙ্গীর আলম)। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা জিয়া মঞ্চের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. হাবিবুর রহমান মাস্টার।
এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ রফিকুল ইসলাম, মোহাম্মদ মনিরুজ্জামান, তৌহিদুল ইসলাম মিরন ও মোহাম্মদ গোলাম কিবরিয়া আরিফসহ স্থানীয় তৃণমূল নেতৃবৃন্দ।
সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে সংগঠনকে শক্তিশালী করার আহ্বান জানান তারা।
বক্তারা বলেন, শোষণ ও অনিয়মের অবসান ঘটিয়ে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করতে হবে। নবগঠিত কমিটি নলছিটিতে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।
সভা শেষে উপস্থিত নেতাকর্মীদের সর্বসম্মতিক্রমে জিয়া মঞ্চের নলছিটি উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়। দায়িত্বপ্রাপ্ত নেতাদের দল ও দেশের স্বার্থে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়।

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬