শনিবার, ১৩ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

বিশ্ব

মধ্যপ্রাচ্যে নতুন শান্তি উদ্যোগের ইঙ্গিত

২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্র–ইরান শান্তিচুক্তি? ই-স্বাক্ষরের প্রস্তুতিতে পাকিস্তান

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বহু প্রতীক্ষিত শান্তিচুক্তি আগামী ২৪ ঘণ্টার মধ্যেই চূড়ান্ত হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জানান, দুই দেশের মধ্যে সমঝোতা এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং চুক্তিটি ডিজিটাল বা ইলেকট্রনিক স্বাক্ষরের মাধ্যমে সম্পন্ন করার প্রস্তুতি চলছে।

চুক্তি বাস্তবায়ন প্রক্রিয়ায় মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখছে পাকিস্তান। শেহবাজ শরিফ বলেন, আগামী সপ্তাহ থেকে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে কারিগরি পর্যায়ের আলোচনা শুরু হবে, যাতে চুক্তির বিস্তারিত শর্ত ও বাস্তবায়ন প্রক্রিয়া নির্ধারণ করা যায়।

তিনি আরও জানান, এই ঐতিহাসিক উদ্যোগে যুক্তরাষ্ট্র ও ইরানের নেতৃত্বকে ধন্যবাদ জানানো হয়েছে এবং মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় যারা সহায়তা করেছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, এই চুক্তি মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

#ইরান_যুক্তরাষ্ট্র #যুক্তরাষ্ট্র #শান্তিচুক্তি

চেকপোস্ট

শনিবার, ১৩ জুন ২০২৬

২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্র–ইরান শান্তিচুক্তি? ই-স্বাক্ষরের প্রস্তুতিতে পাকিস্তান

প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বহু প্রতীক্ষিত শান্তিচুক্তি আগামী ২৪ ঘণ্টার মধ্যেই চূড়ান্ত হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জানান, দুই দেশের মধ্যে সমঝোতা এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং চুক্তিটি ডিজিটাল বা ইলেকট্রনিক স্বাক্ষরের মাধ্যমে সম্পন্ন করার প্রস্তুতি চলছে।

চুক্তি বাস্তবায়ন প্রক্রিয়ায় মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখছে পাকিস্তান। শেহবাজ শরিফ বলেন, আগামী সপ্তাহ থেকে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে কারিগরি পর্যায়ের আলোচনা শুরু হবে, যাতে চুক্তির বিস্তারিত শর্ত ও বাস্তবায়ন প্রক্রিয়া নির্ধারণ করা যায়।

তিনি আরও জানান, এই ঐতিহাসিক উদ্যোগে যুক্তরাষ্ট্র ও ইরানের নেতৃত্বকে ধন্যবাদ জানানো হয়েছে এবং মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় যারা সহায়তা করেছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, এই চুক্তি মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত