সরকার ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় বৃক্ষরোপণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) হবিগঞ্জের উদ্যোগে শনিবার (১৩ জুন) মাধবপুর উপজেলার বানেশ্বর সড়কের পাশে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে নেতৃত্ব দেন উপজেলা প্রকৌশলী মোঃ রেজাউন নবী। তিনি বলেন, জেলা নির্বাহী প্রকৌশলীর নির্দেশনায় এ কর্মসূচির যাত্রা শুরু হয়েছে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণ প্রয়োজন।
তিনি আরও বলেন, সরকারের এ উদ্যোগ সফল করতে সকল শ্রেণি-পেশার মানুষকে গাছ লাগানো ও পরিচর্যায় এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রকৌশলী জহির ইসলাম, রাফসান আহমেদ, মাধবপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর কবির, পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ রাসেল মিয়াসহ এলজিইডির কর্মকর্তারা।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬