শনিবার, ১৫ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

মাদক চক্র শনাক্তে তদন্ত ও অভিযান চলছে

ভুরুঙ্গামারীতে ভ্যানগাড়ির সিটের নিচে ১৪ কেজি গাঁজা উদ্ধার

ছবি : চেকপোস্ট

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে একটি ভ্যানগাড়ির সিটের নিচ থেকে ১৪ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৬ জুলাই) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার একটি এলাকায় অভিযান চালিয়ে মাদকগুলো জব্দ করা হয়।

অভিযান পরিচালনা করেন ভুরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন। এ সময় ভুরুঙ্গামারী থানার পুলিশের একটি চৌকস দল অভিযানে অংশ নেয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে একটি সন্দেহভাজন ভ্যানগাড়িতে তল্লাশি চালানো হলে সিটের নিচে অত্যন্ত কৌশলে লুকিয়ে রাখা ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে মাদকগুলো বিশেষভাবে গোপন করে বহন করা হচ্ছিল। তবে পুলিশের তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়।

পুলিশ আরও জানায়, উদ্ধার হওয়া গাঁজার উৎস এবং এর সঙ্গে জড়িত ব্যক্তি বা চক্রকে শনাক্ত করতে তদন্ত চলছে। সংশ্লিষ্টদের গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার হওয়া মাদকের বাজারমূল্য উল্লেখযোগ্য বলে ধারণা করা হচ্ছে।

ভুরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, "মাদকের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশের চলমান অভিযান অব্যাহত থাকবে। ভুরুঙ্গামারীকে মাদকমুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক ব্যবসায়ী বা বহনকারীদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।"

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

#কুড়িগ্রাম #গাঁজা_উদ্ধার #ভুরুঙ্গামারী

চেকপোস্ট

শনিবার, ১৫ আগস্ট ২০২৬

ভুরুঙ্গামারীতে ভ্যানগাড়ির সিটের নিচে ১৪ কেজি গাঁজা উদ্ধার

প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬

featured Image

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে একটি ভ্যানগাড়ির সিটের নিচ থেকে ১৪ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৬ জুলাই) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার একটি এলাকায় অভিযান চালিয়ে মাদকগুলো জব্দ করা হয়।

অভিযান পরিচালনা করেন ভুরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন। এ সময় ভুরুঙ্গামারী থানার পুলিশের একটি চৌকস দল অভিযানে অংশ নেয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে একটি সন্দেহভাজন ভ্যানগাড়িতে তল্লাশি চালানো হলে সিটের নিচে অত্যন্ত কৌশলে লুকিয়ে রাখা ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে মাদকগুলো বিশেষভাবে গোপন করে বহন করা হচ্ছিল। তবে পুলিশের তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়।

পুলিশ আরও জানায়, উদ্ধার হওয়া গাঁজার উৎস এবং এর সঙ্গে জড়িত ব্যক্তি বা চক্রকে শনাক্ত করতে তদন্ত চলছে। সংশ্লিষ্টদের গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার হওয়া মাদকের বাজারমূল্য উল্লেখযোগ্য বলে ধারণা করা হচ্ছে।

ভুরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, "মাদকের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশের চলমান অভিযান অব্যাহত থাকবে। ভুরুঙ্গামারীকে মাদকমুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক ব্যবসায়ী বা বহনকারীদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।"

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত