ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের সোনাতোলা এলাকায় পুকুরের পানিতে ডুবে তামিম (৭) নামে এক মাদ্রাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২০ মে) বিকেলে সোনাতোলা মসজিদপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তামিম সোনাতোলা এলাকার কুদ্দুস মিয়ার তৃতীয় ছেলে এবং স্থানীয় সোনাতোলা মাদ্রাসার ছাত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে সহপাঠীদের সঙ্গে পুকুরে গোসল করতে নামে তামিম। একপর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা খোঁজাখুঁজি করে তাকে উদ্ধার করে দ্রুত নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. তৌফিক এলাহী খান শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তামিমের আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। স্থানীয়রা শিশুদের পানিতে নামার ক্ষেত্রে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬