বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

রাষ্ট্রীয় সালামে শেষ বিদায়

টুঙ্গিপাড়ায় রাষ্ট্রীয় সম্মানে বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলীর দাফন

ছবি: চেকপোস্ট

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় রাষ্ট্রীয় সম্মান ও মর্যাদায় চিরনিদ্রায় শায়িত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য আইয়ুব আলী খালাসি।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বাশুড়িয়া মাদ্রাসা মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে সরকারি বিধি অনুযায়ী তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়। পরে বিকেল ৫টার দিকে পারিবারিকভাবে তাঁর মরদেহ দাফন করা হয়।

রাষ্ট্রীয় সম্মান প্রদানের আনুষ্ঠানিকতায় উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দিদারুল আলম। এ সময় টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলীর নেতৃত্বে পুলিশের একটি দল অংশ নেয়।

গার্ড অব অনারের পাশাপাশি বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী খালাসিকে রাষ্ট্রীয় সালাম জানানো হয়। বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকেও তাঁর দীর্ঘ কর্মজীবনের প্রতি সম্মান জানানো হয়।

এর আগে বুধবার (২৩ সেপ্টেম্বর) ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান আইয়ুব আলী খালাসি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।

আইয়ুব আলী খালাসি দীর্ঘদিন বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। অবসর গ্রহণের পর তিনি নিজ এলাকায় বসবাস করছিলেন।

তাঁর শেষ বিদায়ের সময় পরিবারের সদস্য ও স্বজনদের পাশাপাশি স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, সেনাবাহিনীর সদস্য, প্রশাসনের কর্মকর্তা, পুলিশ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

#টুঙ্গিপাড়া #বীরমুক্তিযোদ্ধা #আইয়ুবআলীখালাসি

চেকপোস্ট

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

টুঙ্গিপাড়ায় রাষ্ট্রীয় সম্মানে বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলীর দাফন

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় রাষ্ট্রীয় সম্মান ও মর্যাদায় চিরনিদ্রায় শায়িত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য আইয়ুব আলী খালাসি।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বাশুড়িয়া মাদ্রাসা মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে সরকারি বিধি অনুযায়ী তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়। পরে বিকেল ৫টার দিকে পারিবারিকভাবে তাঁর মরদেহ দাফন করা হয়।

রাষ্ট্রীয় সম্মান প্রদানের আনুষ্ঠানিকতায় উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দিদারুল আলম। এ সময় টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলীর নেতৃত্বে পুলিশের একটি দল অংশ নেয়।

গার্ড অব অনারের পাশাপাশি বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী খালাসিকে রাষ্ট্রীয় সালাম জানানো হয়। বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকেও তাঁর দীর্ঘ কর্মজীবনের প্রতি সম্মান জানানো হয়।

এর আগে বুধবার (২৩ সেপ্টেম্বর) ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান আইয়ুব আলী খালাসি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।

আইয়ুব আলী খালাসি দীর্ঘদিন বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। অবসর গ্রহণের পর তিনি নিজ এলাকায় বসবাস করছিলেন।

তাঁর শেষ বিদায়ের সময় পরিবারের সদস্য ও স্বজনদের পাশাপাশি স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, সেনাবাহিনীর সদস্য, প্রশাসনের কর্মকর্তা, পুলিশ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত