শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

অভিযান অব্যাহত রাখার ঘোষণা

শ্রীমঙ্গলে ফুটপাত দখল ও অস্বাস্থ্যকর পরিবেশে অভিযান, জরিমানা ৯ প্রতিষ্ঠানকে

ছবি : চেকপোস্ট

মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরে ফুটপাত ও সড়ক দখল করে ব্যবসা পরিচালনা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানে আটটি ব্যবসাপ্রতিষ্ঠান ও একটি মিষ্টির দোকানসহ মোট ৯ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. জিয়াউর রহমানের নেতৃত্বে শহরের স্টেশন সড়ক ও হবিগঞ্জ সড়কে এ অভিযান পরিচালিত হয়। এ সময় শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম উপস্থিত ছিলেন।

অভিযানকালে কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানের ফুটপাত ও সড়কের অংশ দখল করে বিভিন্ন ধরনের মালামাল রাখার বিষয়টি নজরে আসে। এতে পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি হওয়ায় সংশ্লিষ্ট আটটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে জরিমানা করা হয়।

এ ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদনের অভিযোগে একটি মিষ্টির দোকানের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়।

শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম বলেন, শ্রীমঙ্গল একটি গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্র। প্রতিদিন দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকেরা এখানে আসেন। তাই সড়ক ও ফুটপাত দখল করে মালামাল রাখা এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন গ্রহণযোগ্য নয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. জিয়াউর রহমান বলেন, শ্রীমঙ্গলকে পরিচ্ছন্ন, সুন্দর ও যানজটমুক্ত পর্যটনশহর হিসেবে গড়ে তুলতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তিনি শহরের পরিবেশ সুন্দর রাখতে ব্যবসায়ী ও নাগরিকদের প্রশাসনের উদ্যোগে সহযোগিতা করার আহ্বান জানান।

#ভ্রাম্যমাণআদালত #শ্রীমঙ্গল #মৌলভীবাজার_নিউজ

চেকপোস্ট

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

শ্রীমঙ্গলে ফুটপাত দখল ও অস্বাস্থ্যকর পরিবেশে অভিযান, জরিমানা ৯ প্রতিষ্ঠানকে

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরে ফুটপাত ও সড়ক দখল করে ব্যবসা পরিচালনা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানে আটটি ব্যবসাপ্রতিষ্ঠান ও একটি মিষ্টির দোকানসহ মোট ৯ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. জিয়াউর রহমানের নেতৃত্বে শহরের স্টেশন সড়ক ও হবিগঞ্জ সড়কে এ অভিযান পরিচালিত হয়। এ সময় শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম উপস্থিত ছিলেন।

অভিযানকালে কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানের ফুটপাত ও সড়কের অংশ দখল করে বিভিন্ন ধরনের মালামাল রাখার বিষয়টি নজরে আসে। এতে পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি হওয়ায় সংশ্লিষ্ট আটটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে জরিমানা করা হয়।

এ ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদনের অভিযোগে একটি মিষ্টির দোকানের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়।

শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম বলেন, শ্রীমঙ্গল একটি গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্র। প্রতিদিন দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকেরা এখানে আসেন। তাই সড়ক ও ফুটপাত দখল করে মালামাল রাখা এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন গ্রহণযোগ্য নয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. জিয়াউর রহমান বলেন, শ্রীমঙ্গলকে পরিচ্ছন্ন, সুন্দর ও যানজটমুক্ত পর্যটনশহর হিসেবে গড়ে তুলতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তিনি শহরের পরিবেশ সুন্দর রাখতে ব্যবসায়ী ও নাগরিকদের প্রশাসনের উদ্যোগে সহযোগিতা করার আহ্বান জানান।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত