মঙ্গলবার, ২৬ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

বিশ্ব

রেলক্রসিংয়ে ভয়াবহ দুর্ঘটনা

বেলজিয়ামে স্কুলবাসে ট্রেনের ধাক্কা, শিশুসহ নিহত ৪

বেলজিয়ামে ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে যাওয়া স্কুলবাস। ছবি : সংগৃহীত

বেলজিয়ামের উত্তরাঞ্চলের বুগেনহাউট শহরে একটি স্কুলবাসে ট্রেনের ধাক্কায় শিশুসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।

মঙ্গলবার (২৬ মে) স্থানীয় সময় সকাল ৮টার দিকে একটি রেলক্রসিংয়ে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, স্কুলবাসটি রেললাইন অতিক্রম করার সময় দ্রুতগতির একটি ট্রেন এসে বাসটিকে ধাক্কা দেয়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং ভেতরে থাকা যাত্রীদের মধ্যে হতাহতের ঘটনা ঘটে।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, দুর্ঘটনার সময় বাসটিতে সাতজন শিশু ও দুইজন প্রাপ্তবয়স্ক ছিলেন। নিহতদের মধ্যে দুই শিশু, বাসচালক ও আরেকজন রয়েছেন।

বেলজিয়ামের পরিবহনমন্ত্রী জঁ-লুক ক্রুক ঘটনাটিকে অত্যন্ত মর্মান্তিক উল্লেখ করে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

এদিকে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলার বোন লিয়েন সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করে বলেন, পুরো ইউরোপ আজ বেলজিয়ামের শোকের সঙ্গে একাত্মতা প্রকাশ করছে।

#বেলজিয়াম #স্কুলবাস_দুর্ঘটনা #ট্রেন_দুর্ঘটনা

চেকপোস্ট

মঙ্গলবার, ২৬ মে ২০২৬

বেলজিয়ামে স্কুলবাসে ট্রেনের ধাক্কা, শিশুসহ নিহত ৪

প্রকাশের তারিখ : ২৬ মে ২০২৬

featured Image

বেলজিয়ামের উত্তরাঞ্চলের বুগেনহাউট শহরে একটি স্কুলবাসে ট্রেনের ধাক্কায় শিশুসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।

মঙ্গলবার (২৬ মে) স্থানীয় সময় সকাল ৮টার দিকে একটি রেলক্রসিংয়ে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, স্কুলবাসটি রেললাইন অতিক্রম করার সময় দ্রুতগতির একটি ট্রেন এসে বাসটিকে ধাক্কা দেয়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং ভেতরে থাকা যাত্রীদের মধ্যে হতাহতের ঘটনা ঘটে।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, দুর্ঘটনার সময় বাসটিতে সাতজন শিশু ও দুইজন প্রাপ্তবয়স্ক ছিলেন। নিহতদের মধ্যে দুই শিশু, বাসচালক ও আরেকজন রয়েছেন।

বেলজিয়ামের পরিবহনমন্ত্রী জঁ-লুক ক্রুক ঘটনাটিকে অত্যন্ত মর্মান্তিক উল্লেখ করে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

এদিকে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলার বোন লিয়েন সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করে বলেন, পুরো ইউরোপ আজ বেলজিয়ামের শোকের সঙ্গে একাত্মতা প্রকাশ করছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত