মঙ্গলবার, ২৬ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

ভ্রাম্যমাণ আদালতের রায়

বীরগঞ্জে মাদকবিরোধী অভিযান, ৪ জন গ্রেফতার

ছবি : চেকপোস্ট

দিনাজপুরের বীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে মাদক সেবনের অভিযোগে ৪ জনকে আটক করেছে থানা পুলিশ। একই অভিযানে একটি মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামিকেও গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) বীরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলামের নির্দেশনায় এই অভিযান চালানো হয়।

আটককৃতরা হলেন— উপজেলার সুজালপুর ইউনিয়নের পূর্ব জগদল গ্রামের আব্দুস সামাদের ছেলে আইয়ুব ইসলাম, আতাউর রহমানের ছেলে মনোয়ার ইসলাম, দৌলতপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে রাশেদুল ইসলাম এবং শীতলাই গ্রামের আতাউর রহমানের ছেলে শরিফুল ইসলাম।

পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন তাদের বিরুদ্ধে আইনানুগ রায় প্রদান করেন।

এদিকে একই অভিযানের সময় পলাশবাড়ী ইউনিয়নের ঝলঝলি গ্রামের সোহরাব হোসেনের ছেলে হাসিবুল ইসলামকে একটি ওয়ারেন্টভুক্ত মামলায় গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, মাদক নির্মূলে বীরগঞ্জ থানা পুলিশের অভিযান নিয়মিতভাবে চলমান রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

আটক ও গ্রেফতারকৃতদের পুলিশ স্কটের মাধ্যমে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

#দিনাজপুর #বীরগঞ্জ #মাদকবিরোধীঅভিযান

চেকপোস্ট

মঙ্গলবার, ২৬ মে ২০২৬

বীরগঞ্জে মাদকবিরোধী অভিযান, ৪ জন গ্রেফতার

প্রকাশের তারিখ : ২৬ মে ২০২৬

featured Image

দিনাজপুরের বীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে মাদক সেবনের অভিযোগে ৪ জনকে আটক করেছে থানা পুলিশ। একই অভিযানে একটি মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামিকেও গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) বীরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলামের নির্দেশনায় এই অভিযান চালানো হয়।

আটককৃতরা হলেন— উপজেলার সুজালপুর ইউনিয়নের পূর্ব জগদল গ্রামের আব্দুস সামাদের ছেলে আইয়ুব ইসলাম, আতাউর রহমানের ছেলে মনোয়ার ইসলাম, দৌলতপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে রাশেদুল ইসলাম এবং শীতলাই গ্রামের আতাউর রহমানের ছেলে শরিফুল ইসলাম।

পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন তাদের বিরুদ্ধে আইনানুগ রায় প্রদান করেন।

এদিকে একই অভিযানের সময় পলাশবাড়ী ইউনিয়নের ঝলঝলি গ্রামের সোহরাব হোসেনের ছেলে হাসিবুল ইসলামকে একটি ওয়ারেন্টভুক্ত মামলায় গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, মাদক নির্মূলে বীরগঞ্জ থানা পুলিশের অভিযান নিয়মিতভাবে চলমান রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

আটক ও গ্রেফতারকৃতদের পুলিশ স্কটের মাধ্যমে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত