মঙ্গলবার, ২৬ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

পরিবারের আহাজারি

ঠাকুরগাঁওয়ে টাইলসের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

টাইলসের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আশরাফুল ইসলাম হৃদয় মৃত্যু। ছবি : চেকপোস্ট

ঠাকুরগাঁও সদর উপজেলার বসিরপাড়া এলাকায় টাইলসের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আশরাফুল ইসলাম হৃদয় (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত আশরাফুল ইসলাম হৃদয় সদর উপজেলার বরুনাগাঁও ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বরুনাগাঁও গ্রামের মো. রুবেল ইসলামের ছেলে।

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, বসিরপাড়া এলাকায় একটি বাড়িতে টাইলসের কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি গুরুতর আহত হন। পরে সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর নিহতের পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

#ঠাকুরগাঁও #দুর্ঘটনা #বিদ্যুৎস্পৃষ্টে_মৃত্যু

চেকপোস্ট

মঙ্গলবার, ২৬ মে ২০২৬

ঠাকুরগাঁওয়ে টাইলসের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

প্রকাশের তারিখ : ২৬ মে ২০২৬

featured Image

ঠাকুরগাঁও সদর উপজেলার বসিরপাড়া এলাকায় টাইলসের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আশরাফুল ইসলাম হৃদয় (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত আশরাফুল ইসলাম হৃদয় সদর উপজেলার বরুনাগাঁও ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বরুনাগাঁও গ্রামের মো. রুবেল ইসলামের ছেলে।

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, বসিরপাড়া এলাকায় একটি বাড়িতে টাইলসের কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি গুরুতর আহত হন। পরে সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর নিহতের পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত