খাজা-ই-খাজা, প্রেম-প্রীতি-ই-সম্বল এই প্রতিপাদ্যকে সামনে রেখে খানকায়ে চিশতীয় দরবার শরীফ জামালপুরে হযরত খাজা মঈনুদ্দিন হাসান চিশতী (রহঃ) এবং উপ-মহাদেশের আধ্যাত্মিক সাধক হযরত খাজা পথিক তারিফ আলী শাহ আজমেরী মধুবাবা (রহঃ)-এর স্মরণে ২৪ থেকে ২৬ মে পর্যন্ত তিনদিনব্যাপী পবিত্র ওরশ মোবারকের আয়োজন করা হয়েছে।
উক্ত ওরশ মোবারক উপলক্ষে দ্বিতীয় দিনে জামালপুর সদর উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং- ময়মন-২১) উদ্যোগে আলোচনা সভা ও বাউল সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
২৫ মে সোমবার রাতে জামালপুর শহরের পালপাড়া সংলগ্ন খানকায়ে চিশতীয় দরবার শরীফ প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জামালপুর সদর উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি মোঃ সোহেল রানা সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক মোঃ রাসেল অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
আলোচনা সভা ও বাউল সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়নের উপদেষ্টা ও শহর শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন। উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন উপদেষ্টা মোঃ হানিফ উদ্দিন শেখ।
অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন সহ-সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আল মামুন ও কোষাধ্যক্ষ মোঃ মাহফুজুর রহমান বাবু।
এছাড়া উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোঃ জিয়াউল, সহ-সাধারণ সম্পাদক মোঃ ফরিদ, সহ-কোষাধ্যক্ষ মোঃ আনিছ, সাংগঠনিক সম্পাদক মোঃ আল-আমীন, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ ফিরোজ মিয়া, মোঃ আব্দুস ছালাম, কার্যকরী সদস্য মোঃ সুমন মিয়া, পাথালিয়া আঞ্চলিক কমিটির সভাপতি মোঃ এরশাদ আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ, নির্মাণ শ্রমিক ও আশেকান ভক্তবৃন্দ।
পুরো অনুষ্ঠানজুড়ে বাউল গানের সুরে মুখরিত হয়ে ওঠে দরবার প্রাঙ্গণ, যা ভক্তদের মাঝে সৃষ্টি করে আধ্যাত্মিক পরিবেশ।

মঙ্গলবার, ২৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ মে ২০২৬