বুধবার, ০৫ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

বিনোদন

ভক্তদের কাছে দোয়া চাইলেন দীপ্তি

বিয়ে করলেন জনপ্রিয় উপস্থাপিকা দীপ্তি চৌধুরী, বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

ছবি : চেকপোস্ট

দেশের টেলিভিশন অঙ্গনের জনপ্রিয় উপস্থাপিকা দীপ্তি চৌধুরী বিয়ে করেছেন। শুক্রবার (৫ জুন) রাজধানীর বাংলা মটরের একটি রেস্তোরাঁয় দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে তার আকদ সম্পন্ন হয়।

দীপ্তি চৌধুরীর স্বামী মুশতাক ইবনে আইয়ুব পেশায় শিক্ষক ও গবেষক। তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে অনকোলজি বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন এবং বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়-এর জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।

বিয়ের বিষয়টি নিশ্চিত করে দীপ্তি চৌধুরী জানিয়েছেন, আপাতত পারিবারিকভাবে আকদ সম্পন্ন হয়েছে। পরবর্তীতে বড় পরিসরে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে। একইসঙ্গে তিনি সবার কাছে দোয়া কামনা করেছেন।

‘টু দ্য পয়েন্ট’ ও ‘স্ট্রেইট কাট’-এর মতো জনপ্রিয় টকশো উপস্থাপনার মাধ্যমে দীপ্তি চৌধুরী দর্শকদের কাছে বিশেষ পরিচিতি লাভ করেন। বিয়ের খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নবদম্পতিকে শুভেচ্ছা জানাচ্ছেন ভক্ত-অনুরাগীরা।

#বিনোদনসংবাদ #দীপ্তিচৌধুরী #সেলিব্রিটিবিয়ে

চেকপোস্ট

বুধবার, ০৫ আগস্ট ২০২৬

বিয়ে করলেন জনপ্রিয় উপস্থাপিকা দীপ্তি চৌধুরী, বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬

featured Image

দেশের টেলিভিশন অঙ্গনের জনপ্রিয় উপস্থাপিকা দীপ্তি চৌধুরী বিয়ে করেছেন। শুক্রবার (৫ জুন) রাজধানীর বাংলা মটরের একটি রেস্তোরাঁয় দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে তার আকদ সম্পন্ন হয়।

দীপ্তি চৌধুরীর স্বামী মুশতাক ইবনে আইয়ুব পেশায় শিক্ষক ও গবেষক। তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে অনকোলজি বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন এবং বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়-এর জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।

বিয়ের বিষয়টি নিশ্চিত করে দীপ্তি চৌধুরী জানিয়েছেন, আপাতত পারিবারিকভাবে আকদ সম্পন্ন হয়েছে। পরবর্তীতে বড় পরিসরে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে। একইসঙ্গে তিনি সবার কাছে দোয়া কামনা করেছেন।

‘টু দ্য পয়েন্ট’ ও ‘স্ট্রেইট কাট’-এর মতো জনপ্রিয় টকশো উপস্থাপনার মাধ্যমে দীপ্তি চৌধুরী দর্শকদের কাছে বিশেষ পরিচিতি লাভ করেন। বিয়ের খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নবদম্পতিকে শুভেচ্ছা জানাচ্ছেন ভক্ত-অনুরাগীরা।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত