ফুটবল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও আলোচিত দ্বৈরথগুলোর একটি ব্রাজিল বনাম আর্জেন্টিনা। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই ঘিরে সবসময়ই থাকে বাড়তি উত্তেজনা। আর সেটি যদি বিশ্বকাপের মঞ্চে হয়, তাহলে আগ্রহ পৌঁছে যায় ভিন্ন মাত্রায়।
সবশেষ ১৯৯০ সালের বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও আর্জেন্টিনা। এরপর কেটে গেছে প্রায় ৩৬ বছর। দীর্ঘ এই অপেক্ষার অবসান ঘটতে পারে চলমান বিশ্বকাপে। টুর্নামেন্টের সমীকরণ ঠিক থাকলে সেমিফাইনালে দেখা হতে পারে দুই ফুটবল পরাশক্তির।
গ্রুপ পর্বে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ‘জে’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। টানা দুই ম্যাচ জয়ের পর শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ জর্ডান। গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই নকআউট পর্বে যাওয়ার পথে রয়েছে আলবিসেলেস্তেরা। দ্বিতীয় রাউন্ডে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে ‘এইচ’ গ্রুপের রানার্সআপ দল, যেখানে উরুগুয়ে এগিয়ে রয়েছে।
অন্যদিকে শুরুতে কিছুটা হোঁচট খেলেও দ্রুত ঘুরে দাঁড়িয়েছে ব্রাজিল। হাইতিকে হারানোর পর শেষ ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করেছে সেলেসাওরা। নকআউট পর্বে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে জাপান।
দুই দলই যদি দ্বিতীয় রাউন্ড, কোয়ার্টার ফাইনাল এবং পরবর্তী ধাপের বাধা পেরোতে পারে, তাহলে সেমিফাইনালে ফুটবল বিশ্বের বহুল প্রতীক্ষিত ব্রাজিল-আর্জেন্টিনা মহারণ দেখা যেতে পারে।
বিশ্বকাপের মূল পর্বে দুই দলের সর্বশেষ সাক্ষাৎ হয়েছিল ১৯৯০ সালের ২৪ জুন। ইতালির তুরিনে অনুষ্ঠিত সেই রাউন্ড অব সিক্সটিন ম্যাচে আর্জেন্টিনা ১-০ গোলে হারিয়েছিল ব্রাজিলকে। ম্যাচের ৮১তম মিনিটে কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার অসাধারণ অ্যাসিস্ট থেকে জয়সূচক গোলটি করেছিলেন ক্লদিও ক্যানিজিয়া।
বিশ্বকাপের নকআউট পর্বে সেটিই এখন পর্যন্ত দুই দলের একমাত্র লড়াই। ফলে সম্ভাব্য সেমিফাইনালে ব্রাজিল চাইবে সেই হারের প্রতিশোধ নিতে, আর আর্জেন্টিনা চাইবে আরেকবার জয় তুলে নিয়ে শিরোপার পথে আরও একধাপ এগিয়ে যেতে।
এখন ফুটবলপ্রেমীদের চোখ সম্ভাব্য সেই মহারণের দিকে, যেখানে বিশ্বকাপের মঞ্চে আবারও মুখোমুখি হতে পারে ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী।

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬