স্পেন ও মরক্কোর দীর্ঘ প্রতিযোগিতা, টানাপোড়েন আর আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিলেন কিশোর প্রতিভা লামিন ইয়ামাল। মাত্র ১৬ বছর বয়সেই তিনি হয়ে ওঠেন দুই দেশের ভবিষ্যৎ পরিকল্পনার প্রতীক।
একদিকে স্পেন চাইছিল তাদের ফুটবল ভবিষ্যতের মুখ হিসেবে ইয়ামালকে গড়ে তুলতে, অন্যদিকে মরক্কো তাকে দেখছিল আফ্রিকান ফুটবলের পরবর্তী সুপারস্টার হিসেবে। শেষ পর্যন্ত জন্মভূমি স্পেনকেই বেছে নেন এই বিস্ময় বালক।
২০১৯ সালে বার্সেলোনার একাডেমি থেকে উঠে আসা ইয়ামাল দ্রুতই নজর কাড়েন তার ড্রিবলিং, গতি ও ম্যাচ নিয়ন্ত্রণের দক্ষতায়। এরপর ২০২৩ সালে স্পেন জাতীয় দলে অভিষেক ঘটে তার, যেখানে গোল করে ইতিহাসে নাম লেখান তিনি স্পেনের সর্বকনিষ্ঠ গোলদাতা হিসেবে।
পরবর্তীতে ইউরো ২০২৪-এ রেকর্ডের পর রেকর্ড গড়ে স্পেনকে শিরোপা জেতাতে বড় ভূমিকা রাখেন তিনি। তার পারফরম্যান্স তাকে ইউরোপীয় ফুটবলের সবচেয়ে আলোচিত তরুণ তারকাদের একজনে পরিণত করে।
বিশ্বকাপে এখন স্পেনের অন্যতম মূল ভরসা এই কিশোর উইঙ্গার। কোচিং স্টাফ মনে করছেন, তার গতি ও একক নৈপুণ্য স্পেনের আক্রমণভাগকে নতুন মাত্রা দেবে।
অন্যদিকে মরক্কোর জন্য এটি এখনো এক হারানো সুযোগ হিসেবেই বিবেচিত হচ্ছে, কারণ ইয়ামালের মতো প্রতিভা তাদের ভবিষ্যৎ বদলে দিতে পারত।
সব চাপ, তুলনা ও প্রত্যাশার মধ্যেও ইয়ামালের সবচেয়ে বড় শক্তি হলো তার মানসিক স্থিরতাযা তাকে বাকি সবার থেকে আলাদা করে তুলেছে।

সোমবার, ২২ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬