বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

খেলা

আগের অনিয়ম নিয়ে তীব্র সমালোচনা

বিপিএল পারিশ্রমিকের দায় নেবে না বিসিবি, কঠোর অবস্থান তামিম ইকবালের

ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে চলমান জটিলতার প্রেক্ষিতে নতুন সিদ্ধান্তের কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবির অ্যাডহক কমিটির বর্তমান সভাপতি তামিম ইকবাল জানিয়েছেন, ভবিষ্যতে খেলোয়াড়দের পারিশ্রমিক পরিশোধের কোনো দায়ভার আর বোর্ড বহন করবে না।

আজ বিসিবিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বিপিএলের গত দুই আসরের পারিশ্রমিক ইস্যু নিয়ে কড়া সমালোচনা করেন। তার মতে, এ ধরনের অনিয়ম ও বিশৃঙ্খলার দায় সংশ্লিষ্ট তৎকালীন দায়িত্বশীলদের ওপরই বর্তায়।

তিনি অতীতের উদাহরণ টেনে বলেন, কিছু দল যথাযথ চুক্তি ছাড়াই অংশগ্রহণ করেছে, যা পুরো টুর্নামেন্টের পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তুলেছে।

তামিম ইকবাল আরও বলেন, এটি কোনো ব্যক্তিগত আক্রমণ নয়, বরং যেকোনো অনিয়ম হলে তার জবাবদিহিতা নিশ্চিত করা প্রয়োজন।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বিপিএলে ফ্র্যাঞ্চাইজি ও ক্রিকেটারদের মধ্যে আর্থিক লেনদেনের বিষয়টি সরাসরি সংশ্লিষ্ট পক্ষগুলোকে নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কোনো ধরনের গ্যারান্টি বা মধ্যস্থতার দায়িত্ব নেবে না।

#বিসিবি #বিপিএল #ক্রিকেটবাংলাদেশ

চেকপোস্ট

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

বিপিএল পারিশ্রমিকের দায় নেবে না বিসিবি, কঠোর অবস্থান তামিম ইকবালের

প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬

featured Image

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে চলমান জটিলতার প্রেক্ষিতে নতুন সিদ্ধান্তের কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবির অ্যাডহক কমিটির বর্তমান সভাপতি তামিম ইকবাল জানিয়েছেন, ভবিষ্যতে খেলোয়াড়দের পারিশ্রমিক পরিশোধের কোনো দায়ভার আর বোর্ড বহন করবে না।

আজ বিসিবিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বিপিএলের গত দুই আসরের পারিশ্রমিক ইস্যু নিয়ে কড়া সমালোচনা করেন। তার মতে, এ ধরনের অনিয়ম ও বিশৃঙ্খলার দায় সংশ্লিষ্ট তৎকালীন দায়িত্বশীলদের ওপরই বর্তায়।

তিনি অতীতের উদাহরণ টেনে বলেন, কিছু দল যথাযথ চুক্তি ছাড়াই অংশগ্রহণ করেছে, যা পুরো টুর্নামেন্টের পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তুলেছে।

তামিম ইকবাল আরও বলেন, এটি কোনো ব্যক্তিগত আক্রমণ নয়, বরং যেকোনো অনিয়ম হলে তার জবাবদিহিতা নিশ্চিত করা প্রয়োজন।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বিপিএলে ফ্র্যাঞ্চাইজি ও ক্রিকেটারদের মধ্যে আর্থিক লেনদেনের বিষয়টি সরাসরি সংশ্লিষ্ট পক্ষগুলোকে নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কোনো ধরনের গ্যারান্টি বা মধ্যস্থতার দায়িত্ব নেবে না।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত