ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভোট গণনায় বড় ব্যবধানে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি বিজেপি। বাংলাদেশ সময় সোমবার ৪ মে দুপুর ১২টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে দলটি ১৯৫টি আসনে এগিয়ে, যেখানে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে ৯৫টি আসনে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ফলাফল শুধু ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতেই নয়, প্রতিবেশী বাংলাদেশ-এর সঙ্গেও সম্পর্কের ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে।
নির্বাচনি প্রচারে বিজেপির অন্যতম প্রধান ইস্যু ছিল বাংলাদেশ থেকে কথিত অনুপ্রবেশ। দলটির নেতারা দাবি করেছেন, সীমান্তবর্তী বিভিন্ন জেলা দিয়ে অনুপ্রবেশ ঘটে এবং তা ভারতের বড় শহরগুলোতে ছড়িয়ে পড়ে।
এর আগে অমিত শাহ কথিত অনুপ্রবেশকারীদের নিয়ে কঠোর বক্তব্য দেন, যা রাজনৈতিক বিতর্কের জন্ম দেয়। একইভাবে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা-র সাম্প্রতিক মন্তব্যও দুই দেশের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে।
বিশ্লেষকদের মতে, পশ্চিমবঙ্গের এই নির্বাচনের ফলাফল ভারতের পূর্বাঞ্চলীয় সীমান্ত নীতিতে পরিবর্তন আনতে পারে। এতে করে বাংলাদেশ-ভারত সম্পর্ক, বাণিজ্য ও সীমান্ত ব্যবস্থাপনায় নতুন চ্যালেঞ্জ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬