হবিগঞ্জের বানিয়াচংয়ে সংঘর্ষ ও মারামারির ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি বিএনপি নেতা ও ৫ ও ৬ নম্বর বাজারের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন স্বপন মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৫ অক্টোবর) রাত আনুমানিক ৮টার দিকে বানিয়াচং উপজেলা সদরের ৫ ও ৬ নম্বর বাজার এলাকার নিজ ব্যবসাপ্রতিষ্ঠান থেকে তাকে গ্রেফতার করা হয়।
বানিয়াচং থানার মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) এসআই হাদিউল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, স্বপন মিয়ার বিরুদ্ধে সংঘর্ষ ও মারামারির ঘটনায় একটি মামলা রয়েছে। তিনি ওই মামলার প্রধান আসামি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতার স্বপন মিয়াকে মঙ্গলবার আদালতে হাজির করে কারাগারে পাঠানোর প্রক্রিয়া নেওয়া হবে। মামলার ২ নম্বর আসামিকেও এর আগে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
মামলা সূত্রে জানা যায়, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি শনিবার রমজান মাসে ইফতারের পর রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে বানিয়াচং উপজেলা সদরের ২ নম্বর উত্তর-পশ্চিম ইউনিয়নের আদমখানী মহল্লায় স্বপন মিয়া ও তার প্রতিবেশী ওদুদ মিয়া (মেম্বার)-এর লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের কয়েকজন আহত হন।
অভিযোগ রয়েছে, সংঘর্ষের সময় স্বপন মিয়ার লোকজন ওদুদ মিয়ার বাড়িঘরে হামলা ও ভাঙচুর করেন।
এ ঘটনায় ওদুদ মিয়ার স্ত্রী কামরুন্নাহার বেগম বাদী হয়ে ৬ মার্চ বানিয়াচং থানায় মামলা করেন। মামলায় তোফাজ্জল হোসেন স্বপন মিয়াকে প্রধান আসামি করে মোট ১৩ জনকে আসামি করা হয়। মামলাটির নম্বর ৬, তারিখ ৬ মার্চ ২০২৬।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই হাদিউল ইসলাম বলেন, মামলার প্রধান আসামি স্বপন মিয়াকে মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬