ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালের (আদ্-দ্বীন হাসপাতাল) নিবন্ধন বাতিল করেছে সরকার।
তবে একই ঘটনায় আলোচিত আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ (আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ) বন্ধ হচ্ছে না বলে জানিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।
রোববার (১৪ জুন) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন বিষয়টি নিশ্চিত করেন।
নিয়ম অনুযায়ী বেসরকারি মেডিকেল কলেজের সঙ্গে হাসপাতাল সংযুক্ত থাকা বাধ্যতামূলক হলেও, বর্তমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের অন্য বেসরকারি হাসপাতালে ক্লিনিক্যাল প্রশিক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি জানান, কলেজটিকে অন্য কোনো বেসরকারি হাসপাতালের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) করতে হবে এবং সেই অনুযায়ী শিক্ষার্থীদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।
এছাড়া কলেজ কর্তৃপক্ষকে আগামী তিন কর্মদিবসের মধ্যে কোন হাসপাতালের সঙ্গে তারা যুক্ত হবে তা স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরকে জানাতে বলা হয়েছে।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, এমবিবিএস শিক্ষার্থীদের তৃতীয় বর্ষ থেকে হাতে-কলমে প্রশিক্ষণ বাধ্যতামূলক হওয়ায় বিকল্প হাসপাতালে এই কার্যক্রম চালু রাখতে হবে।

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬