মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

বিনোদন

১৬ জুলাই আসছে

বঙ্গে মুক্তি পেল ‘ব্যাচেলর পয়েন্ট’ চ্যাপ্টার ১৩

ছবি : ব্যাচেলর পয়েন্ট এর পোস্টার থেকে

অবশেষে দর্শকদের অপেক্ষার অবসান। জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমির অসুস্থতার কারণে সাময়িকভাবে স্থগিত থাকা জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর বহুল প্রতীক্ষিত ‘চ্যাপ্টার ১৩’ মুক্তি পেয়েছে। আজ ৯ জুলাই থেকে স্ট্রিমিং প্ল্যাটফর্ম বঙ্গ-তে দেখা যাচ্ছে নতুন এই পর্বগুলো।

এবারের চ্যাপ্টারে দর্শকদের জন্য রয়েছে বিশেষ চমক। পুরো গল্প সাজানো হয়েছে ফুটবল বিশ্বকাপের আবহে। প্রিয় চরিত্রগুলোকে দেখা যাবে ফুটবল মাঠে মুখোমুখি হতে। ব্রাজিল ও আর্জেন্টিনার জার্সিতে ব্যাচেলরদের অংশগ্রহণে তৈরি হয়েছে উত্তেজনাপূর্ণ ম্যাচ, যার নাম দেওয়া হয়েছে ‘মোস্ট ওয়ান্টেড ম্যাচ: আর্জেন্টিনা বনাম ব্রাজিল’।

সম্প্রতি শুটিং চলাকালে গলায় পলিপজনিত সমস্যায় অসুস্থ হয়ে পড়েন নির্মাতা কাজল আরেফিন অমি। চিকিৎসকের পরামর্শে তাকে সম্পূর্ণ কথা বলা থেকে বিরত থাকতে এবং বিশ্রামে থাকতে হয়েছিল। এ কারণে ‘চ্যাপ্টার ১৩’-এর শুটিং শেষ করতে বিলম্ব হয় এবং এর মুক্তিও পিছিয়ে যায়।

তবে দর্শকদের ভালোবাসার কথা বিবেচনা করে সম্পূর্ণ সুস্থ হওয়ার আগেই সীমিত পরিসরে কাজ শুরু করেন অমি। শেষ পর্যন্ত ভক্তদের জন্য বিশেষ উপহার হিসেবে মুক্তি পেল বহুল প্রতীক্ষিত এই চ্যাপ্টার।

নির্মাতার পূর্বঘোষণা অনুযায়ী, ৯ জুলাই ‘চ্যাপ্টার ১৩’-এর প্রথম ৪টি পর্ব ৯৭ থেকে ১০০ নম্বর পর্ব বঙ্গে মুক্তি পেয়েছে। আর বাকি ৪টি পর্ব ১০১ থেকে ১০৪ আগামী ১৬ জুলাই দর্শকদের জন্য উন্মুক্ত করা হবে।

ফুটবল, হাস্যরস ও ব্যাচেলরদের নতুন কাণ্ডকারখানা নিয়ে এবারের চ্যাপ্টার দর্শকদের কতটা মাতাতে পারে, এখন সেটিই দেখার অপেক্ষা।

#ব্যাচেলর_পয়েন্ট #চ্যাপ্টার১৩ #বঙ্গ

চেকপোস্ট

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

বঙ্গে মুক্তি পেল ‘ব্যাচেলর পয়েন্ট’ চ্যাপ্টার ১৩

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

অবশেষে দর্শকদের অপেক্ষার অবসান। জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমির অসুস্থতার কারণে সাময়িকভাবে স্থগিত থাকা জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর বহুল প্রতীক্ষিত ‘চ্যাপ্টার ১৩’ মুক্তি পেয়েছে। আজ ৯ জুলাই থেকে স্ট্রিমিং প্ল্যাটফর্ম বঙ্গ-তে দেখা যাচ্ছে নতুন এই পর্বগুলো।

এবারের চ্যাপ্টারে দর্শকদের জন্য রয়েছে বিশেষ চমক। পুরো গল্প সাজানো হয়েছে ফুটবল বিশ্বকাপের আবহে। প্রিয় চরিত্রগুলোকে দেখা যাবে ফুটবল মাঠে মুখোমুখি হতে। ব্রাজিল ও আর্জেন্টিনার জার্সিতে ব্যাচেলরদের অংশগ্রহণে তৈরি হয়েছে উত্তেজনাপূর্ণ ম্যাচ, যার নাম দেওয়া হয়েছে ‘মোস্ট ওয়ান্টেড ম্যাচ: আর্জেন্টিনা বনাম ব্রাজিল’।

সম্প্রতি শুটিং চলাকালে গলায় পলিপজনিত সমস্যায় অসুস্থ হয়ে পড়েন নির্মাতা কাজল আরেফিন অমি। চিকিৎসকের পরামর্শে তাকে সম্পূর্ণ কথা বলা থেকে বিরত থাকতে এবং বিশ্রামে থাকতে হয়েছিল। এ কারণে ‘চ্যাপ্টার ১৩’-এর শুটিং শেষ করতে বিলম্ব হয় এবং এর মুক্তিও পিছিয়ে যায়।

তবে দর্শকদের ভালোবাসার কথা বিবেচনা করে সম্পূর্ণ সুস্থ হওয়ার আগেই সীমিত পরিসরে কাজ শুরু করেন অমি। শেষ পর্যন্ত ভক্তদের জন্য বিশেষ উপহার হিসেবে মুক্তি পেল বহুল প্রতীক্ষিত এই চ্যাপ্টার।

নির্মাতার পূর্বঘোষণা অনুযায়ী, ৯ জুলাই ‘চ্যাপ্টার ১৩’-এর প্রথম ৪টি পর্ব ৯৭ থেকে ১০০ নম্বর পর্ব বঙ্গে মুক্তি পেয়েছে। আর বাকি ৪টি পর্ব ১০১ থেকে ১০৪ আগামী ১৬ জুলাই দর্শকদের জন্য উন্মুক্ত করা হবে।

ফুটবল, হাস্যরস ও ব্যাচেলরদের নতুন কাণ্ডকারখানা নিয়ে এবারের চ্যাপ্টার দর্শকদের কতটা মাতাতে পারে, এখন সেটিই দেখার অপেক্ষা।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত