বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জাতীয়

পৌরসভা থেকে সিটি মর্যাদা

বগুড়া এখন সিটি করপোরেশন: দেশের ১৩তম নগর সংস্থা

ছবি: সংগৃহীত

দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি পেল বগুড়া। বৃহস্পতিবার (৭ মে) প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। একই বৈঠকে আরও পাঁচটি নতুন উপজেলা গঠনের প্রস্তাবও অনুমোদিত হয়েছে।

এর মধ্য দিয়ে প্রায় দেড়শ বছরের পুরোনো বগুড়া পৌরসভা সিটি করপোরেশনে উন্নীত হলো। এর আগে গত ২০ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া সিটি করপোরেশনের ফলক উন্মোচন করেন।

ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ এই পৌরসভার যাত্রা শুরু হয় ব্রিটিশ শাসনামলে ১৮৭৬ সালের ১ জুলাই। উত্তরাঞ্চলের অন্যতম প্রাচীন এই পৌরসভার অধীনে আগে ২১টি ওয়ার্ড ছিল এবং ২০২২ সালের আদমশুমারি অনুযায়ী জনসংখ্যা প্রায় ৪ লাখ।

২০০৬ সালে পৌরসভার পরিধি বাড়িয়ে চারপাশের ৪৮টি মৌজা অন্তর্ভুক্ত করা হয়, যার ফলে আয়তন দাঁড়ায় ৬৯ দশমিক ৫৬ বর্গ কিলোমিটার। তখনই এটিকে সিটি করপোরেশনে উন্নীত করার পরিকল্পনার কথা বলা হলেও তা বাস্তবায়ন হয়নি।

এর আগে দেশে ১২টি সিটি করপোরেশন ছিল-ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট, নারায়ণগঞ্জ, কুমিল্লা, রংপুর, গাজীপুর ও ময়মনসিংহ। নতুন এই ঘোষণার মাধ্যমে বগুড়া দেশের ১৩তম সিটি করপোরেশনের মর্যাদা পেল।

#বাংলাদেশ_পুলিশ_ #বগুড়া #সিটি_করপোরেশন

চেকপোস্ট

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

বগুড়া এখন সিটি করপোরেশন: দেশের ১৩তম নগর সংস্থা

প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬

featured Image

দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি পেল বগুড়া। বৃহস্পতিবার (৭ মে) প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। একই বৈঠকে আরও পাঁচটি নতুন উপজেলা গঠনের প্রস্তাবও অনুমোদিত হয়েছে।

এর মধ্য দিয়ে প্রায় দেড়শ বছরের পুরোনো বগুড়া পৌরসভা সিটি করপোরেশনে উন্নীত হলো। এর আগে গত ২০ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া সিটি করপোরেশনের ফলক উন্মোচন করেন।

ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ এই পৌরসভার যাত্রা শুরু হয় ব্রিটিশ শাসনামলে ১৮৭৬ সালের ১ জুলাই। উত্তরাঞ্চলের অন্যতম প্রাচীন এই পৌরসভার অধীনে আগে ২১টি ওয়ার্ড ছিল এবং ২০২২ সালের আদমশুমারি অনুযায়ী জনসংখ্যা প্রায় ৪ লাখ।

২০০৬ সালে পৌরসভার পরিধি বাড়িয়ে চারপাশের ৪৮টি মৌজা অন্তর্ভুক্ত করা হয়, যার ফলে আয়তন দাঁড়ায় ৬৯ দশমিক ৫৬ বর্গ কিলোমিটার। তখনই এটিকে সিটি করপোরেশনে উন্নীত করার পরিকল্পনার কথা বলা হলেও তা বাস্তবায়ন হয়নি।

এর আগে দেশে ১২টি সিটি করপোরেশন ছিল-ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট, নারায়ণগঞ্জ, কুমিল্লা, রংপুর, গাজীপুর ও ময়মনসিংহ। নতুন এই ঘোষণার মাধ্যমে বগুড়া দেশের ১৩তম সিটি করপোরেশনের মর্যাদা পেল।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত