ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহান ও এ প্রজন্মের মডেল-অভিনেত্রী অনিন্দিতা মিমি প্রথমবারের মতো জুটি বেঁধেছেন। ‘এই নিয়ে সংসার’ নামের নতুন নাটকে তাদের একসঙ্গে দেখা যাবে।
ফেরারি ফরহাদের রচনায় নাটকটি নির্মাণ করেছেন শাহ মোহাম্মদ রাকিব। এরই মধ্যে রাজধানীর উত্তরার একটি শুটিং হাউসে নাটকটির শুটিং শেষ হয়েছে।
অভিনেত্রী জানান, নাটকটির গল্প তাঁর কাছে বেশ ভালো লেগেছে। এতে সম্পর্ক ও পারিবারিক জীবনের নানা দিক তুলে ধরা হয়েছে। নিজের চরিত্রটিও পছন্দ হয়েছে বলে জানান তিনি।
মিমির প্রত্যাশা, নাটকটি দর্শকদের ভালো লাগবে এবং তাদের অভিনয় দর্শকের মনে জায়গা করে নেবে।

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬