প্রিন্ট এর তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬
ফারহান-মিমির নতুন জুটি, আসছে ‘এই নিয়ে সংসার’
চেকপোস্ট নিউজ, ||
ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহান ও এ প্রজন্মের মডেল-অভিনেত্রী অনিন্দিতা মিমি প্রথমবারের মতো জুটি বেঁধেছেন। ‘এই নিয়ে সংসার’ নামের নতুন নাটকে তাদের একসঙ্গে দেখা যাবে।ফেরারি ফরহাদের রচনায় নাটকটি নির্মাণ করেছেন শাহ মোহাম্মদ রাকিব। এরই মধ্যে রাজধানীর উত্তরার একটি শুটিং হাউসে নাটকটির শুটিং শেষ হয়েছে।ফারহানের সঙ্গে প্রথমবার কাজের অভিজ্ঞতা নিয়ে অনিন্দিতা মিমি বলেন, কাজের অভিজ্ঞতা তাঁর কাছে দারুণ ছিল। ফারহানকে আন্তরিক ও সহযোগিতাপরায়ণ শিল্পী হিসেবেও উল্লেখ করেন তিনি।অভিনেত্রী জানান, নাটকটির গল্প তাঁর কাছে বেশ ভালো লেগেছে। এতে সম্পর্ক ও পারিবারিক জীবনের নানা দিক তুলে ধরা হয়েছে। নিজের চরিত্রটিও পছন্দ হয়েছে বলে জানান তিনি।মিমির প্রত্যাশা, নাটকটি দর্শকদের ভালো লাগবে এবং তাদের অভিনয় দর্শকের মনে জায়গা করে নেবে।নির্মাতারা জানিয়েছেন, আগামী ১৭ সেপ্টেম্বর ৩৬০ প্লাসের ইউটিউব চ্যানেলে প্রচার হবে ‘এই নিয়ে সংসার’।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত