নীলফামারীর সৈয়দপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে তুলসীরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রতিষ্ঠানটি থেকে অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে ৪০ জন বৃত্তি লাভ করেছে, যা জেলার সর্বোচ্চ অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।
রোববার প্রকাশিত ফলাফলে দেখা যায়, বিদ্যালয়টির ৫৭ জন পরীক্ষার্থীর মধ্যে ২৬ জন ট্যালেন্টপুল এবং ১৪ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। এই অসাধারণ সাফল্যে বিদ্যালয়জুড়ে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। ফল প্রকাশের পর বিদ্যালয়ে মিষ্টি বিতরণসহ উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিনুর রহমান খান বলেন, শিক্ষকদের আন্তরিক পরিশ্রম, নিয়মিত পাঠদান, নিবিড় তদারকি এবং অভিভাবকদের সচেতন সহযোগিতার ফলেই আমরা একসঙ্গে ৪০ জন শিক্ষার্থীর বৃত্তি অর্জনের এই গৌরবময় সাফল্য পেয়েছি। ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় রাখতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব।
এদিকে, প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ সৈয়দপুর উপজেলায় মোট ২৩৫ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে। এর মধ্যে ৮৩ জন ট্যালেন্টপুল এবং ১৫২ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে।
সরকারি বিদ্যালয়ের পাশাপাশি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানও ভালো ফলাফল করেছে। বেসরকারি প্রতিষ্ঠান থেকে মোট ৩৫ জন ট্যালেন্টপুল বৃত্তি লাভ করেছে। এর মধ্যে সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে ৩৪ জন এবং আল ফারুক একাডেমি সৈয়দপুর থেকে ১ জন ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করেছে।
শিক্ষা সংশ্লিষ্টদের মতে, তুলসীরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই সাফল্য শুধু প্রতিষ্ঠানটির গৌরবই নয়, সৈয়দপুর উপজেলার প্রাথমিক শিক্ষার মানোন্নয়নেরও একটি উজ্জ্বল দৃষ্টান্ত।

সোমবার, ১৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬