সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়া বাজার ইউনিয়নের রাউলি গ্রামের প্রবাসীদের সংগঠন আল-ইহসান ইসলামী প্রবাসী সমাজ কল্যাণ সংস্থা, রাউলী-এর উদ্যোগে হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২২ মে ২০২৬) বাদ আছর রাউলী ঈদগাহ মাঠে এ উপলক্ষে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক, মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়।
সংগঠনের প্রতিনিধিদের পক্ষে বক্তব্য দেন আশরাফ আলী। তিনি বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই প্রবাসীদের ঐক্যবদ্ধ উদ্যোগে সংগঠনটির যাত্রা শুরু হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন মোক্তার হোসেন, উবায়দুল হক মাসুম ও খয়ার আহমদসহ এলাকার নবীন-প্রবীণ ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে দেশবাসী ও প্রবাসীদের সুস্থতা, মঙ্গল ও সফলতা কামনা করে বিশেষ দোয়া করা হয়। ঈদ উপহার পেয়ে সুবিধাভোগীরা আনন্দ ও সন্তোষ প্রকাশ করেন।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, সম্পূর্ণ প্রবাসীদের অর্থায়নে পরিচালিত এই সংগঠনটি চলতি বছরের ৬ মে প্রতিষ্ঠিত হয়েছে। বর্তমানে সংগঠনের সদস্য সংখ্যা ৩৯ জন। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনার পরিকল্পনার কথাও জানান তারা।
সবশেষে রাউলি মসজিদের ইমাম মাওলানা হাদিউল ইসলাম মুনাজাত পরিচালনা করেন।

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬