শনিবার, ২৩ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

স্বাধীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে নতুন সংগঠন

পেশাগত মর্যাদা ও অধিকার রক্ষায় রাঙ্গামাটি সাংবাদিক ইউনিয়নের আত্মপ্রকাশ

ছবি : চেকপোস্ট

সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে রাঙ্গামাটিতে নতুন সংগঠন রাঙ্গামাটি সাংবাদিক ইউনিয়ন এর আত্মপ্রকাশ ঘটেছে।

প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সমন্বয়ে গঠিত এই সংগঠনটি সাংবাদিকদের অধিকার সংরক্ষণ, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চা এবং গণমাধ্যমকর্মীদের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে।

শুক্রবার (২২ মে) সন্ধ্যায় রাঙ্গামাটি শহরের একটি রেস্টুরেন্টে আয়োজিত আলোচনা সভা ও মতবিনিময় অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এতে জেলার বিভিন্ন পর্যায়ে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।

সভা শেষে সর্বসম্মতিক্রমে এসএম শামসুল আলম-কে সভাপতি, মোহাম্মদ সোলায়মান-কে সাধারণ সম্পাদক এবং শান্তিময় চাকমা-কে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

এছাড়া জেলায় কর্মরত ৫০ জন সংবাদকর্মীকে প্রাথমিক সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।

নবনির্বাচিত সভাপতি এসএম শামসুল আলম বলেন, বর্তমান সময়ে সাংবাদিকতা পেশা নানা চ্যালেঞ্জের মুখে রয়েছে। তথ্যপ্রযুক্তির বিস্তার, ভুয়া তথ্যের প্রসার এবং পেশাগত অনিরাপত্তার মধ্যেও সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হচ্ছে।

তিনি আরও বলেন, রাঙ্গামাটিতে কর্মরত সাংবাদিকদের জন্য একটি শক্তিশালী ও কার্যকর প্ল্যাটফর্ম গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। আমরা চাই সাংবাদিকরা স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করতে পারেন এবং তাদের ন্যায্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত হোক।

#গণমাধ্যম #রাঙ্গামাটি #সাংবাদিক_ইউনিয়ন

চেকপোস্ট

শনিবার, ২৩ মে ২০২৬

পেশাগত মর্যাদা ও অধিকার রক্ষায় রাঙ্গামাটি সাংবাদিক ইউনিয়নের আত্মপ্রকাশ

প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

featured Image

সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে রাঙ্গামাটিতে নতুন সংগঠন রাঙ্গামাটি সাংবাদিক ইউনিয়ন এর আত্মপ্রকাশ ঘটেছে।

প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সমন্বয়ে গঠিত এই সংগঠনটি সাংবাদিকদের অধিকার সংরক্ষণ, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চা এবং গণমাধ্যমকর্মীদের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে।

শুক্রবার (২২ মে) সন্ধ্যায় রাঙ্গামাটি শহরের একটি রেস্টুরেন্টে আয়োজিত আলোচনা সভা ও মতবিনিময় অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এতে জেলার বিভিন্ন পর্যায়ে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।

সভা শেষে সর্বসম্মতিক্রমে এসএম শামসুল আলম-কে সভাপতি, মোহাম্মদ সোলায়মান-কে সাধারণ সম্পাদক এবং শান্তিময় চাকমা-কে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

এছাড়া জেলায় কর্মরত ৫০ জন সংবাদকর্মীকে প্রাথমিক সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।

নবনির্বাচিত সভাপতি এসএম শামসুল আলম বলেন, বর্তমান সময়ে সাংবাদিকতা পেশা নানা চ্যালেঞ্জের মুখে রয়েছে। তথ্যপ্রযুক্তির বিস্তার, ভুয়া তথ্যের প্রসার এবং পেশাগত অনিরাপত্তার মধ্যেও সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হচ্ছে।

তিনি আরও বলেন, রাঙ্গামাটিতে কর্মরত সাংবাদিকদের জন্য একটি শক্তিশালী ও কার্যকর প্ল্যাটফর্ম গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। আমরা চাই সাংবাদিকরা স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করতে পারেন এবং তাদের ন্যায্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত হোক।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত