ঘরের মাঠের বিশ্বকাপ সামনে রেখে ২৬ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। নিউইয়র্কের পিয়ার ১৭-তে ব্রুকলিন ব্রিজকে পেছনে রেখে জমকালো আয়োজনে দল প্রকাশ করে ইউএস সকার।
ঘোষিত দলে আছেন ক্রিস্টিয়ান পুলিসিক, টাইলার অ্যাডামস, ওয়েস্টন ম্যাকেনি, জিও রেইনা, সের্হিনো ডেস্ট ও ফোলারিন বালোগানের মতো তারকা ফুটবলাররা।
দলটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলেও ফিফায় চূড়ান্ত তালিকা জমা দেওয়ার শেষ সময় ১ জুন। এরপর চোট বা অসুস্থতার ক্ষেত্রে প্রথম ম্যাচের ২৪ ঘণ্টা আগ পর্যন্ত পরিবর্তনের সুযোগ থাকবে।
যুক্তরাষ্ট্র এবার বিশ্বকাপের তিন স্বাগতিক দেশের একটি। তাদের মিশন শুরু হবে ১২ জুন, ক্যালিফোর্নিয়ার ইঙ্গলউডে প্যারাগুয়ের বিপক্ষে। গ্রুপ ডি-তে তাদের অন্য প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ও তুরস্ক। ১৯ জুন সিয়াটলে অস্ট্রেলিয়ার বিপক্ষে এবং ২৫ জুন ইঙ্গলউডে তুরস্কের মুখোমুখি হবে স্বাগতিকরা।
দলে আলোচনায় আছেন জিও রেইনা, যিনি সাম্প্রতিক সময়ে ক্লাব ফুটবলে কম সুযোগ পেলেও কোচের আস্থায় জায়গা পেয়েছেন। অন্যদিকে চমক হিসেবে দলে আছেন আলেহান্দ্রো জেনদেহাস।
তবে বাদ পড়াদের তালিকায় রয়েছে ট্যানার টেসম্যান, দিয়েগো লুনা ও এইডান মরিস, যাদের মধ্যে টেসম্যানের বাদ পড়াকে বড় চমক হিসেবে দেখা হচ্ছে।
দল ঘোষণার অনুষ্ঠানে ২৬ জনের মধ্যে উপস্থিত ছিলেন না কেবল ক্রিস রিচার্ডস। তিনি ইউরোপীয় ক্লাবের ব্যস্ততার কারণে লন্ডনে ছিলেন, তবে ভিডিও বার্তায় অনুষ্ঠানে যুক্ত হন।
বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্র দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে-৩১ মে সেনেগালের বিপক্ষে এবং ৬ জুন জার্মানির বিপক্ষে।

বুধবার, ২৭ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ মে ২০২৬