শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সর্বশেষ

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নাসিরনগরে র‍্যালি, অংশগ্রহণের আহ্বান জামাল আহমদের

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নাসিরনগরে যুবদলের র‍্যালি, অংশগ্রহণের আহ্বান জামাল আহমদের

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় আয়োজিত র‍্যালিতে সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন উপজেলা যুবদলের সভাপতি মো. জামাল আহমদ।

তিনি জানান, র‍্যালিটি নাসিরনগরের সংসদ সদস্য এম এ হান্নানের কার্যালয় থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে শেষ হবে।

জামাল আহমদ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঐতিহাসিক ভূমিকার কারণেই বাংলাদেশে বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থার বিকাশের পথ তৈরি হয়েছিল। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে তিনি সবাইকে র‍্যালিতে অংশ নেওয়ার আহ্বান জানান।

নিজের রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, স্বৈরাচারী শাসনামলে তিনি ও তাঁর পরিবার নির্যাতনের শিকার হয়েছেন। পরিবারের সদস্যদের সঙ্গে তাঁকেও কারাবরণ করতে হয়েছে। রাজনৈতিক জীবনে তাঁর এই ত্যাগ ও অবদান দল মূল্যায়ন করবে বলে তিনি প্রত্যাশা করেন।

এ সময় আগামীতে নাসিরনগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহের কথাও জানান জামাল আহমদ।

তিনি বলেন, নির্বাচিত হতে পারলে নাসিরনগর উপজেলাকে মাদকমুক্ত করতে কাজ করবেন। পাশাপাশি চুরি-ডাকাতিসহ অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার উদ্যোগ নেবেন। তাঁর লক্ষ্য, এলাকার মানুষ যেন নিরাপদে ও শান্তিতে বসবাস করতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করা।

তিনি জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র‍্যালি সফল করতে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।

চেকপোস্ট

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নাসিরনগরে র‍্যালি, অংশগ্রহণের আহ্বান জামাল আহমদের

প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

featured Image

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নাসিরনগরে যুবদলের র‍্যালি, অংশগ্রহণের আহ্বান জামাল আহমদের

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় আয়োজিত র‍্যালিতে সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন উপজেলা যুবদলের সভাপতি মো. জামাল আহমদ।

তিনি জানান, র‍্যালিটি নাসিরনগরের সংসদ সদস্য এম এ হান্নানের কার্যালয় থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে শেষ হবে।

জামাল আহমদ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঐতিহাসিক ভূমিকার কারণেই বাংলাদেশে বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থার বিকাশের পথ তৈরি হয়েছিল। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে তিনি সবাইকে র‍্যালিতে অংশ নেওয়ার আহ্বান জানান।

নিজের রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, স্বৈরাচারী শাসনামলে তিনি ও তাঁর পরিবার নির্যাতনের শিকার হয়েছেন। পরিবারের সদস্যদের সঙ্গে তাঁকেও কারাবরণ করতে হয়েছে। রাজনৈতিক জীবনে তাঁর এই ত্যাগ ও অবদান দল মূল্যায়ন করবে বলে তিনি প্রত্যাশা করেন।

এ সময় আগামীতে নাসিরনগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহের কথাও জানান জামাল আহমদ।

তিনি বলেন, নির্বাচিত হতে পারলে নাসিরনগর উপজেলাকে মাদকমুক্ত করতে কাজ করবেন। পাশাপাশি চুরি-ডাকাতিসহ অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার উদ্যোগ নেবেন। তাঁর লক্ষ্য, এলাকার মানুষ যেন নিরাপদে ও শান্তিতে বসবাস করতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করা।

তিনি জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র‍্যালি সফল করতে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত