বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

প্রশাসন ও জনপ্রতিনিধিদের উপস্থিতিতে সহায়তা প্রদান

পীরগঞ্জে আগুন-ঝড়ে ক্ষতিগ্রস্ত ২০ পরিবার পেল টিন ও নগদ সহায়তা

ছবি: চেকপোস্ট

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় অগ্নিকাণ্ড ও কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে স্থানীয় প্রশাসন। দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২০টি পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে।

রোববার বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সহায়তা তুলে দেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদার, পীরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেসুর রহমান চৌধুরী, জাবরহাট ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান, ভোমরাদহ ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিফুল ইসলাম জানান, ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে এক বান্ডিল ঢেউটিন এবং নগদ ৩ হাজার টাকা করে প্রদান করা হয়েছে, যাতে তারা দ্রুত ঘরবাড়ি মেরামত করতে পারেন।

স্থানীয়রা এ সহায়তা পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন এবং সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

#ঠাকুরগাঁও #পীরগঞ্জ #দুর্যোগসহায়তা

চেকপোস্ট

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

পীরগঞ্জে আগুন-ঝড়ে ক্ষতিগ্রস্ত ২০ পরিবার পেল টিন ও নগদ সহায়তা

প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

featured Image

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় অগ্নিকাণ্ড ও কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে স্থানীয় প্রশাসন। দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২০টি পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে।

রোববার বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সহায়তা তুলে দেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদার, পীরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেসুর রহমান চৌধুরী, জাবরহাট ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান, ভোমরাদহ ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিফুল ইসলাম জানান, ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে এক বান্ডিল ঢেউটিন এবং নগদ ৩ হাজার টাকা করে প্রদান করা হয়েছে, যাতে তারা দ্রুত ঘরবাড়ি মেরামত করতে পারেন।

স্থানীয়রা এ সহায়তা পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন এবং সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত