বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

বিশ্ব

সারা দেশে নজর পশ্চিমবঙ্গের দিকে

পশ্চিমবঙ্গ ভোটে চমক: বিজেপি ১৫২, তৃণমূল ১০৫ আসনে এগিয়ে

ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল গণনায় প্রাথমিক প্রবণতা অনুযায়ী বড় ধরনের প্রতিদ্বন্দ্বিতা দেখা যাচ্ছে। এখন পর্যন্ত গণনা করা আসন অনুযায়ী বিজেপি এগিয়ে রয়েছে ১৫২টি আসনে, আর তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে ১০৫টি আসনে।

সোমবার (৪ মে) স্থানীয় সময় সকাল ৮টা থেকে কলকাতাসহ ২৩ জেলার ৭৭টি কেন্দ্রে একযোগে ভোট গণনা শুরু হয়।

গত ২৩ ও ২৯ এপ্রিল দুই ধাপে পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯৪টি আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। তবে দক্ষিণ ২৪ পরগনার ফলতায় নির্বাচনী অনিয়ম ও গণতান্ত্রিক প্রক্রিয়া ভঙ্গের অভিযোগে একটি আসনের ভোট বাতিল করে দেয় নির্বাচন কমিশন। ফলে মোট ২৯৩টি আসনের ফল গণনা চলছে।

প্রথমে পোস্টাল ব্যালট গণনা করা হচ্ছে, এরপর ধাপে ধাপে ইভিএম ভোট গণনা করা হবে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ফলাফল শুধুমাত্র পশ্চিমবঙ্গের রাজনৈতিক ভবিষ্যৎ নয়, বরং পুরো ভারতের রাজনৈতিক গতিপথেও প্রভাব ফেলতে পারে। ফলে দেশজুড়ে ফলাফলের দিকে তীক্ষ্ণ নজর রাখা হচ্ছে।

নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন জেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এখন সবার নজর ইভিএম ফলাফলের দিকে—যেখানে নির্ধারিত হবে বর্তমান সরকার মমতা বন্দ্যোপাধ্যায়-এর ক্ষমতায় থাকা অব্যাহত থাকবে কি না, নাকি ক্ষমতায় পরিবর্তন আসবে।

#পশ্চিমবঙ্গ_নির্বাচন #তৃণমূল #বিজেপি

চেকপোস্ট

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

পশ্চিমবঙ্গ ভোটে চমক: বিজেপি ১৫২, তৃণমূল ১০৫ আসনে এগিয়ে

প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬

featured Image

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল গণনায় প্রাথমিক প্রবণতা অনুযায়ী বড় ধরনের প্রতিদ্বন্দ্বিতা দেখা যাচ্ছে। এখন পর্যন্ত গণনা করা আসন অনুযায়ী বিজেপি এগিয়ে রয়েছে ১৫২টি আসনে, আর তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে ১০৫টি আসনে।

সোমবার (৪ মে) স্থানীয় সময় সকাল ৮টা থেকে কলকাতাসহ ২৩ জেলার ৭৭টি কেন্দ্রে একযোগে ভোট গণনা শুরু হয়।

গত ২৩ ও ২৯ এপ্রিল দুই ধাপে পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯৪টি আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। তবে দক্ষিণ ২৪ পরগনার ফলতায় নির্বাচনী অনিয়ম ও গণতান্ত্রিক প্রক্রিয়া ভঙ্গের অভিযোগে একটি আসনের ভোট বাতিল করে দেয় নির্বাচন কমিশন। ফলে মোট ২৯৩টি আসনের ফল গণনা চলছে।

প্রথমে পোস্টাল ব্যালট গণনা করা হচ্ছে, এরপর ধাপে ধাপে ইভিএম ভোট গণনা করা হবে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ফলাফল শুধুমাত্র পশ্চিমবঙ্গের রাজনৈতিক ভবিষ্যৎ নয়, বরং পুরো ভারতের রাজনৈতিক গতিপথেও প্রভাব ফেলতে পারে। ফলে দেশজুড়ে ফলাফলের দিকে তীক্ষ্ণ নজর রাখা হচ্ছে।

নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন জেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এখন সবার নজর ইভিএম ফলাফলের দিকে—যেখানে নির্ধারিত হবে বর্তমান সরকার মমতা বন্দ্যোপাধ্যায়-এর ক্ষমতায় থাকা অব্যাহত থাকবে কি না, নাকি ক্ষমতায় পরিবর্তন আসবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত