ভারতের পশ্চিমবঙ্গে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে শাসক দল তৃণমূল কংগ্রেস (টিএমসি) এবং বিরোধী ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-এর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে।
২৯৪ আসনের মধ্যে দ্বিতীয় ও শেষ দফায় ১৪২টি আসনে ভোট অনুষ্ঠিত হয়েছে। দুই দফাতেই রেকর্ড ভোট পড়েছে—প্রথম দফায় ৯২.৮৮ শতাংশ এবং দ্বিতীয় দফায় ৯২.৫ শতাংশ।
রোববার (৩ মে) The Indian Express-এর এক প্রতিবেদনে জানানো হয়, অনিয়মের অভিযোগে নির্বাচন কমিশন ১৫টি বুথে পুনঃভোটের নির্দেশ দিয়েছে। এর মধ্যে মাগরাহাট পশ্চিমে ১১টি এবং ডায়মন্ড হারবারে ৪টি বুথ রয়েছে। উত্তর ২৪ পরগনায় পুনঃভোট চলাকালে সংঘর্ষের ঘটনাও ঘটে।
ভারতের নির্বাচন কমিশন জানায়, স্বাধীনতার পর প্রথমবারের মতো পশ্চিমবঙ্গে দুই দফাতেই এত উচ্চ ভোটার উপস্থিতি রেকর্ড হয়েছে।
নির্বাচনের ফল আগামীকাল সোমবার (৪ মে) ঘোষণা করা হবে। ওইদিন সকাল প্রায় ৮টা থেকে ভোট গণনা শুরু হবে। প্রথমে পোস্টাল ব্যালট এবং পরে ইভিএম গণনা করা হবে।
তবে ফলতা কেন্দ্রের ফল ২৪ মে ঘোষণা করা হবে, কারণ সেখানে পুনঃভোটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিভিন্ন বুথফেরত জরিপে মিশ্র চিত্র উঠে এসেছে। কিছু জরিপে বিজেপিকে এগিয়ে রাখা হয়েছে, আবার কিছু জরিপে টিএমসির স্পষ্ট সুবিধার কথা বলা হয়েছে।
একটি জরিপে টিএমসিকে ১৭৭–১৮৭ আসনে এগিয়ে রাখা হয়েছে, যেখানে বিজেপি পেতে পারে ৯৫–১১০ আসন। অন্যদিকে বামফ্রন্ট ও কংগ্রেসের সম্ভাবনা তুলনামূলকভাবে কম।
সব মিলিয়ে পশ্চিমবঙ্গের নির্বাচনী ফল নিয়ে উত্তেজনা চরমে পৌঁছেছে, এখন সবার নজর ৪ মে’র চূড়ান্ত ফলাফলের দিকে।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬