বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

শিলার আঘাতে মাঠজুড়ে ব্যাপক ক্ষতি

পঞ্চগড়ে মরিচে ৭০% ক্ষতি, বাজারে ন্যায্য দাম না পেয়ে হতাশ চাষি

প্রকাশ : ০৩ মে ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
পঞ্চগড়ে মরিচে ৭০% ক্ষতি, বাজারে ন্যায্য দাম না পেয়ে হতাশ চাষি
ছবি: চেকপোস্ট

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় সাম্প্রতিক শিলাবৃষ্টিতে মরিচ চাষে ভয়াবহ ক্ষতি হয়েছে। উপজেলার বিস্তীর্ণ মাঠে মরিচ গাছের ডালপালা ভেঙে ও ফল ঝরে পড়ে চাষিদের স্বপ্ন এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

চলতি মৌসুমে হাজারো কৃষক আগাম জাতের মরিচ চাষ করলেও একাধিক দফার শিলাবৃষ্টিতে প্রায় ৬০ থেকে ৭০ শতাংশ ফসল নষ্ট হয়েছে বলে জানিয়েছেন কৃষকেরা। অনেক ক্ষেতেই গাছ পচে মারা যাচ্ছে, পরিপক্ব হওয়ার আগেই ঝরে পড়ছে মরিচ।

ক্ষতিগ্রস্ত ফসল বাঁচাতে অতিরিক্ত কীটনাশক ও ভিটামিন ব্যবহার করায় উৎপাদন খরচ আরও বেড়ে গেছে। কিন্তু মাঠে যেটুকু মরিচ তোলা যাচ্ছে, তারও বাজারমূল্য নেই বলে অভিযোগ কৃষকদের।

রাধানগর ইউনিয়নের কৃষক মো. তাজমির আহম্মেদ বলেন, ঋণ করে সার-বিষ দিয়েছি, দিন-রাত পরিশ্রম করেছি। এখন বাজারে এসে দেখি দাম অর্ধেক। এতে শ্রমিকের খরচই উঠছে না।

কৃষকদের অভিযোগ, পাইকাররা শিলাবৃষ্টির কারণে মরিচের মান খারাপ হয়েছে বলে অজুহাত দেখিয়ে কম দামে কিনছেন। তবে খুচরা বাজারে সেই দামের প্রভাব না পড়ায় ক্ষোভ বাড়ছে।

এ অবস্থায় আটোয়ারীর কৃষকেরা ঋণের চাপে দিশেহারা হয়ে পড়েছেন। স্থানীয় সচেতন মহল ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারি সহায়তা ও প্রণোদনা দেওয়ার পাশাপাশি বাজার মনিটরিং জোরদারের দাবি জানিয়েছেন, যাতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমে কৃষকরা ন্যায্য মূল্য পান।

#আটোয়ারী_বৃষ্টি #মরিচচাষ #কৃষিসংকট

চেকপোস্ট

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

পঞ্চগড়ে মরিচে ৭০% ক্ষতি, বাজারে ন্যায্য দাম না পেয়ে হতাশ চাষি

প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

featured Image

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় সাম্প্রতিক শিলাবৃষ্টিতে মরিচ চাষে ভয়াবহ ক্ষতি হয়েছে। উপজেলার বিস্তীর্ণ মাঠে মরিচ গাছের ডালপালা ভেঙে ও ফল ঝরে পড়ে চাষিদের স্বপ্ন এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

চলতি মৌসুমে হাজারো কৃষক আগাম জাতের মরিচ চাষ করলেও একাধিক দফার শিলাবৃষ্টিতে প্রায় ৬০ থেকে ৭০ শতাংশ ফসল নষ্ট হয়েছে বলে জানিয়েছেন কৃষকেরা। অনেক ক্ষেতেই গাছ পচে মারা যাচ্ছে, পরিপক্ব হওয়ার আগেই ঝরে পড়ছে মরিচ।

ক্ষতিগ্রস্ত ফসল বাঁচাতে অতিরিক্ত কীটনাশক ও ভিটামিন ব্যবহার করায় উৎপাদন খরচ আরও বেড়ে গেছে। কিন্তু মাঠে যেটুকু মরিচ তোলা যাচ্ছে, তারও বাজারমূল্য নেই বলে অভিযোগ কৃষকদের।

রাধানগর ইউনিয়নের কৃষক মো. তাজমির আহম্মেদ বলেন, ঋণ করে সার-বিষ দিয়েছি, দিন-রাত পরিশ্রম করেছি। এখন বাজারে এসে দেখি দাম অর্ধেক। এতে শ্রমিকের খরচই উঠছে না।

কৃষকদের অভিযোগ, পাইকাররা শিলাবৃষ্টির কারণে মরিচের মান খারাপ হয়েছে বলে অজুহাত দেখিয়ে কম দামে কিনছেন। তবে খুচরা বাজারে সেই দামের প্রভাব না পড়ায় ক্ষোভ বাড়ছে।

এ অবস্থায় আটোয়ারীর কৃষকেরা ঋণের চাপে দিশেহারা হয়ে পড়েছেন। স্থানীয় সচেতন মহল ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারি সহায়তা ও প্রণোদনা দেওয়ার পাশাপাশি বাজার মনিটরিং জোরদারের দাবি জানিয়েছেন, যাতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমে কৃষকরা ন্যায্য মূল্য পান।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত