নীলফামারীর ডিমলায় জরাজীর্ণ কাঠের সেতু পরিদর্শনে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আব্দুস সাত্তারসহ দলীয় নেতাকর্মীরা।
বুধবার (১২ আগস্ট) সকালে ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়নের নাটাবাড়ী এলাকায় নাউতারা নদীর ওপর নির্মিত কাঠের সেতুতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকায় স্থায়ী সেতু না থাকায় দুর্ভোগ পোহাচ্ছিলেন বাসিন্দারা। পরে এলাকাবাসী নিজেদের অর্থায়নে নদীর ওপর একটি কাঠের সেতু নির্মাণ করেন।
সেতুটির অবস্থা দেখতে এমপি অধ্যক্ষ আব্দুস সাত্তার নেতাকর্মীদের নিয়ে সেখানে যান। তারা সেতুর ওপর ওঠার কিছুক্ষণ পর হঠাৎ এর একটি অংশ ভেঙে পড়ে। এতে এমপির সঙ্গে থাকা কয়েকজন নেতাকর্মী নদীতে পড়ে যান।
ঘটনায় কয়েকজন নেতাকর্মী আহত হন। তবে এমপি আব্দুস সাত্তার অক্ষত রয়েছেন বলে জানা গেছে।
নাউতারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশিক ইমতিয়াজ মোর্শেদ বলেন, স্থানীয়দের অর্থায়নে তৈরি সেতুটি দেখতে এমপি সেখানে গিয়েছিলেন। সেতুর ওপর অনেক মানুষ ওঠার পর হঠাৎ সেটির একটি অংশ ভেঙে যায় এবং কয়েকজন নিচে পড়ে যান।
জেলা জামায়াতের আমির ও সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুস সাত্তার বলেন, এলাকাবাসীর তৈরি কাঠের সেতুটি পরিদর্শনে গিয়েছিলেন তারা। সেতুটি ঝুঁকিপূর্ণ হওয়ায় ওঠার পর পেছনের অংশ ভেঙে পড়ে। এতে কয়েকজনের জামাকাপড় ছিঁড়ে যায় এবং দুইজন আহত হন।
তিনি আরও জানান, ওই স্থানে সরকারি অর্থায়নে একটি সেতু নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে।
এদিকে সেতু ভেঙে জামায়াত নেতাকর্মীদের নদীতে পড়ে যাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ায় ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬