নওগাঁর নিয়ামতপুর উপজেলা-এ ধান কাটার সময় বজ্রপাতে আব্দুর রফিক ৪৫ নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার ৬ মে বিকেলে উপজেলার হাজিনগর ইউনিয়নের সোনাহার গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ থেকে ১২–১৫ জন শ্রমিকের একটি দল ধান কাটার কাজে ওই এলাকায় যান। সারাদিন কাজ শেষে বিকেলে কাটা ধান জড়ো করার সময় হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়।
আবহাওয়া খারাপ হয়ে গেলে শ্রমিকরা দ্রুত নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করেন। তবে আব্দুর রফিক মাঠেই আটকা পড়েন। এসময় বজ্রপাত সরাসরি তার ওপর আঘাত হানলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
সহকর্মীরা তাকে উদ্ধার করতে গিয়ে দেখেন, বজ্রাঘাতে তার শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে এবং তিনি নিথর অবস্থায় পড়ে আছেন।
এই আকস্মিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, কাজ শেষে বাড়ি ফেরার প্রস্তুতির সময়ই প্রকৃতির এই রুদ্ররোষে প্রাণ হারান ওই শ্রমিক।

শনিবার, ১৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬