বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জাতীয়

১৭ পয়সা ভাড়া বাড়লেও ব্যত্যয় সহ্য নয়

নির্ধারিত ভাড়ার বাইরে বেশি ভাড়া নিলেই বাসের রুট পারমিট বাতিল

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। ছবি : সংগৃহীত

সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া আদায় করলে সংশ্লিষ্ট বাসের রুট পারমিট বাতিল করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জ্বালানি তেলের দাম বাড়ার পর পরিবহন ভাড়া সমন্বয় নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বৈশ্বিক ও জ্বালানি পরিস্থিতি বিবেচনায় পরিবহন খাতে ভাড়া সমন্বয় করতে হয়েছে। তবে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি আদায় করলে সংশ্লিষ্ট বাসের রুট পারমিট বাতিল করা হবে।

জ্বালানির দাম কমার সময় পরিবহন ভাড়া কমানো হয়নি, অথচ দাম বাড়ার সঙ্গে সঙ্গে ভাড়া বাড়ানো হচ্ছে—এমন প্রশ্নের জবাবে শেখ রবিউল আলম বলেন, ভাড়া নির্ধারণের সময় বিভিন্ন বিষয় বিবেচনায় নেওয়া হয়েছে। পরিবহন খাতে পরিচালন ও রক্ষণাবেক্ষণ ব্যয় বেড়েছে। গাড়ির যন্ত্রাংশ ও অন্যান্য সরঞ্জামের দামও বেড়েছে।

তিনি বলেন, পরিবহন মালিকদের পক্ষ থেকে বিভিন্ন ব্যয় বৃদ্ধির বিষয় তুলে ধরা হয়েছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে সরকার জনস্বার্থের দিকটিও মাথায় রেখে যৌক্তিক ভাড়া নির্ধারণের চেষ্টা করেছে।

দুই দফায় ভাড়া বাড়ানোর কারণে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়বে কি না—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এতে সাধারণ মানুষের কষ্ট হবে, সেটি অস্বীকার করার সুযোগ নেই।

নির্ধারিত ভাড়ার চেয়ে আগেই বিভিন্ন স্থানে বেশি ভাড়া নেওয়া হচ্ছে এমন অভিযোগের বিষয়ে তিনি বলেন, গতবার প্রতি কিলোমিটারে ১১ পয়সা ভাড়া বাড়ানো হলেও নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নেওয়ার ঘটনা ঘটেনি বলে তার অভিজ্ঞতা। এবার জ্বালানির দাম প্রতি লিটারে ২০ টাকা বাড়ার পর প্রতি কিলোমিটারে ১৭ পয়সা ভাড়া সমন্বয় করা হয়েছে।

মন্ত্রী বলেন, নির্ধারিত ভাড়ার ব্যত্যয় ঘটতে দেওয়া হবে না। জ্বালানির দাম বাড়ার পর বিচ্ছিন্নভাবে কোথাও কোথাও বাড়তি ভাড়া চাওয়ার ঘটনা ঘটেছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, কেউ নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে তাকে জবাবদিহির আওতায় আনা হবে এবং জরিমানার ব্যবস্থা থাকবে। প্রয়োজনে তার রুট পারমিট বাতিল করা হবে।

এদিকে রেলের ভাড়া এখনই বাড়ানোর চিন্তা নেই বলে জানিয়েছেন শেখ রবিউল আলম। তবে লঞ্চের ভাড়া বাড়ানোর দাবি রয়েছে। রেল ও লঞ্চের ভাড়া নিয়ে পরবর্তী বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

#বাসভাড়া #রুটপারমিট #সড়কপরিবহন

চেকপোস্ট

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

নির্ধারিত ভাড়ার বাইরে বেশি ভাড়া নিলেই বাসের রুট পারমিট বাতিল

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত