চট্টগ্রাম প্রেসক্লাবে নিরাপদ অভিবাসনে গণমাধ্যমের ভূমিকা নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা প্রত্যাশীর বাস্তবায়নাধীন সিমস্ প্রকল্পের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।
২৭ জুন চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে মিডিয়া প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন প্রত্যাশীর নির্বাহী পরিচালক মনোয়ারা বেগম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন। মুখ্য আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. মো. শহীদুল হক।
বশির আহম্মদ মনি (সূফি মনি) সঞ্চালনায় কর্মশালায় স্বাগত বক্তব্য দেন হেলভেটাস বাংলাদেশের প্রজেক্ট কো-অর্ডিনেটর ফাহমিদা-ই-জান্নাত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি ও সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ।
কর্মশালায় জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মাহেন্দ্র চাকমা, চট্টগ্রাম মহিলা টিটিসির অধ্যক্ষ আশরিফা তানজীম, কালের কণ্ঠের ব্যুরো চিফ মুস্তফা নঈম এবং এডিটরস ক্লাবের সাধারণ সম্পাদক অধ্যক্ষ জিয়াউল হক জিয়াসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এতে চট্টগ্রামের অর্ধশতাধিক সংবাদকর্মী এবং জেলায় অভিবাসন ইস্যুতে কর্মরত বিভিন্ন সরকারি কর্মকর্তারা অংশ নেন।
কর্মশালায় নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে গণমাধ্যমের দায়িত্ব, অভিবাসন বিষয়ে জনসচেতনতা তৈরি এবং সঠিক তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়ার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬