শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

ভারতীয় ফুচকা জব্দ

সুনামগঞ্জে কাভার্ডভ্যানভর্তি ভারতীয় ফুচকা জব্দ, আটক ২

ছবি: চেকপোস্ট

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ফুচকা জব্দ করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। একই সঙ্গে ফুচকা পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যানও জব্দ করা হয়।

শুক্রবার (২৮ আগস্ট) ভোর সাড়ে ৭টার দিকে বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ বাজার এলাকায় বিশ্বম্ভরপুর-সুনামগঞ্জ সড়কে অভিযান চালিয়ে এসব ফুচকা জব্দ করা হয়।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পলাশ বাজার এলাকায় একটি সন্দেহজনক কাভার্ডভ্যান থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় গাড়ির ভেতর ১১০টি প্লাস্টিকের বস্তায় মোট ৩ হাজার ৮৫০ কেজি ভারতীয় ফুচকা পাওয়া যায়। পরে গাড়িতে থাকা দুজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন ফরিদপুর সদর উপজেলার পশ্চিম গোয়ালচামাত এলাকার আরিফ শেখ (৩৪) ও পশ্চিম খাবাসপুর এলাকার জিহাদ ফকির (৩৪)।

পুলিশের হিসাবে, জব্দ করা ফুচকার আনুমানিক মূল্য প্রতি কেজি ৪০০ টাকা হিসেবে প্রায় ১৫ লাখ ৪০ হাজার টাকা। ফুচকা পরিবহনে ব্যবহৃত ঢাকা মেট্রো-ট-১৬-৯৭৭৮ নম্বরের কাভার্ডভ্যানটির আনুমানিক মূল্য প্রায় ৫০ লাখ টাকা।

ফুচকা ও কাভার্ডভ্যানসহ জব্দ করা মালামালের মোট আনুমানিক মূল্য প্রায় ৬৫ লাখ ৪০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা গেছে, এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে বিশ্বম্ভরপুর থানায় বিশেষ ক্ষমতা আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হযরত আলী জানান, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় চোরাচালানবিরোধী অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় বিশ্বম্ভরপুরে অভিযান চালিয়ে এসব ভারতীয় ফুচকা জব্দ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, সীমান্তবর্তী জেলা হওয়ায় সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তপথে চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

#সুনামগঞ্জ #চোরাচালান #ভারতীয়ফুচকা

চেকপোস্ট

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

সুনামগঞ্জে কাভার্ডভ্যানভর্তি ভারতীয় ফুচকা জব্দ, আটক ২

প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত