রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

আলোচনায় নূরুল হুদা

কমলনগরে নূরুল হুদা চৌধুরীকে ঘিরে নির্বাচনী আলোচনা

ছবি: চেকপোস্ট

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে লক্ষ্মীপুরের কমলনগরে শুরু হয়েছে নানা আলোচনা। হাট-বাজার, চায়ের আড্ডা থেকে সামাজিক যোগাযোগমাধ্যম-সবখানেই সম্ভাব্য প্রার্থী ও নেতৃত্ব নিয়ে চলছে কথাবার্তা।

এই আলোচনায় উঠে এসেছে নূরুল হুদা চৌধুরীর নাম। দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রেখে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যুক্ত থাকার কারণে স্থানীয়দের একটি অংশের মধ্যে তাকে নিয়ে আগ্রহ তৈরি হয়েছে বলে দাবি সমর্থকদের।

স্থানীয়দের ভাষ্য, জনসংযোগ, সাংগঠনিক দক্ষতা ও সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ততার কারণে নূরুল হুদা চৌধুরীকে সম্ভাব্য প্রার্থী হিসেবে অনেকে বিবেচনা করছেন। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা ও দরিদ্র মানুষের কল্যাণে তার ভূমিকার কথাও তুলে ধরছেন সমর্থকরা।

একজন স্থানীয় ভোটার বলেন, “নূরুল হুদা চৌধুরী আমাদের সুখ-দুঃখের সাথী। তার মতো নেতৃত্ব কমলনগরের উন্নয়নে ভূমিকা রাখতে পারে বলে আমরা মনে করি।”

স্থানীয় রাজনৈতিক অঙ্গনেও তাকে ঘিরে আলোচনা রয়েছে। তবে নির্বাচনে কে প্রার্থী হবেন এবং শেষ পর্যন্ত ভোটাররা কাকে বেছে নেবেন-তা নির্ধারিত হবে নির্বাচনী প্রক্রিয়ার মধ্য দিয়েই।

সমর্থকদের প্রত্যাশা, নূরুল হুদা চৌধুরী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করলে কমলনগরের উন্নয়ন ও জনকল্যাণে নতুন পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ তৈরি হবে।

#কমলনগর #নূরুলহুদাচৌধুরী #উপজেলানির্বাচন

চেকপোস্ট

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

কমলনগরে নূরুল হুদা চৌধুরীকে ঘিরে নির্বাচনী আলোচনা

প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

featured Image

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে লক্ষ্মীপুরের কমলনগরে শুরু হয়েছে নানা আলোচনা। হাট-বাজার, চায়ের আড্ডা থেকে সামাজিক যোগাযোগমাধ্যম-সবখানেই সম্ভাব্য প্রার্থী ও নেতৃত্ব নিয়ে চলছে কথাবার্তা।

এই আলোচনায় উঠে এসেছে নূরুল হুদা চৌধুরীর নাম। দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রেখে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যুক্ত থাকার কারণে স্থানীয়দের একটি অংশের মধ্যে তাকে নিয়ে আগ্রহ তৈরি হয়েছে বলে দাবি সমর্থকদের।

স্থানীয়দের ভাষ্য, জনসংযোগ, সাংগঠনিক দক্ষতা ও সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ততার কারণে নূরুল হুদা চৌধুরীকে সম্ভাব্য প্রার্থী হিসেবে অনেকে বিবেচনা করছেন। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা ও দরিদ্র মানুষের কল্যাণে তার ভূমিকার কথাও তুলে ধরছেন সমর্থকরা।

একজন স্থানীয় ভোটার বলেন, “নূরুল হুদা চৌধুরী আমাদের সুখ-দুঃখের সাথী। তার মতো নেতৃত্ব কমলনগরের উন্নয়নে ভূমিকা রাখতে পারে বলে আমরা মনে করি।”

স্থানীয় রাজনৈতিক অঙ্গনেও তাকে ঘিরে আলোচনা রয়েছে। তবে নির্বাচনে কে প্রার্থী হবেন এবং শেষ পর্যন্ত ভোটাররা কাকে বেছে নেবেন-তা নির্ধারিত হবে নির্বাচনী প্রক্রিয়ার মধ্য দিয়েই।

সমর্থকদের প্রত্যাশা, নূরুল হুদা চৌধুরী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করলে কমলনগরের উন্নয়ন ও জনকল্যাণে নতুন পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ তৈরি হবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত