শনিবার, ১৬ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

বিনোদন

জিডি করেছে পুলিশ

নায়কের ড্রাইভার সেজে এফডিসিতে নায়িকার আইফোন চুরি, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

তানহা তাসনিয়া। ছবি: সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের বর্তমান প্রজন্মের অভিনেত্রী তানহা তাসনিয়ার আইফোন চুরির ঘটনায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন প্রাঙ্গণের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।

শুক্রবার (১৫ মে) সন্ধ্যায় এফডিসির সাউন্ড কমপ্লেক্সে নির্মাতা গাজী মাহবুব পরিচালিত প্রামাণ্যচিত্র অস্তিত্বের লড়াই-এর ডাবিং চলাকালে এ ঘটনা ঘটে।

অভিনেত্রীর ফেসবুক স্ট্যাটাস অনুযায়ী, সন্ধ্যা আনুমানিক ৭টা থেকে ৭টা ১৫ মিনিটের মধ্যে এক ব্যক্তি নিজেকে চিত্রনায়ক জয় চৌধুরীর ড্রাইভার পরিচয় দিয়ে ডাবিং রুমে প্রবেশ করে। পরে কৌশলে তার কমলা রঙের আইফোন নিয়ে দ্রুত স্থান ত্যাগ করে।

ফোনটি হারানোর বিষয়টি বুঝতে পেরে তিনি এফডিসির বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও অভিযুক্ত ব্যক্তিকে পাওয়া যায়নি।

পরবর্তীতে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়, যার নম্বর ১০৭৭। পুলিশ ঘটনাটি তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

অভিনেত্রীর অভিযোগ, এফডিসির প্রবেশ গেটসহ অভ্যন্তরীণ সিসিটিভি সিস্টেম অকার্যকর ছিল এবং দীর্ঘদিন ধরে সার্ভার সমস্যা চলছে যা একটি কেপিআইভুক্ত প্রতিষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতাকে সামনে এনেছে।

#এফডিসি_চুরি #তানহা_তাসনিয়া #ঢালিউড_সংবাদ

চেকপোস্ট

শনিবার, ১৬ মে ২০২৬

নায়কের ড্রাইভার সেজে এফডিসিতে নায়িকার আইফোন চুরি, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬

featured Image

ঢাকাই চলচ্চিত্রের বর্তমান প্রজন্মের অভিনেত্রী তানহা তাসনিয়ার আইফোন চুরির ঘটনায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন প্রাঙ্গণের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।

শুক্রবার (১৫ মে) সন্ধ্যায় এফডিসির সাউন্ড কমপ্লেক্সে নির্মাতা গাজী মাহবুব পরিচালিত প্রামাণ্যচিত্র অস্তিত্বের লড়াই-এর ডাবিং চলাকালে এ ঘটনা ঘটে।

অভিনেত্রীর ফেসবুক স্ট্যাটাস অনুযায়ী, সন্ধ্যা আনুমানিক ৭টা থেকে ৭টা ১৫ মিনিটের মধ্যে এক ব্যক্তি নিজেকে চিত্রনায়ক জয় চৌধুরীর ড্রাইভার পরিচয় দিয়ে ডাবিং রুমে প্রবেশ করে। পরে কৌশলে তার কমলা রঙের আইফোন নিয়ে দ্রুত স্থান ত্যাগ করে।

ফোনটি হারানোর বিষয়টি বুঝতে পেরে তিনি এফডিসির বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও অভিযুক্ত ব্যক্তিকে পাওয়া যায়নি।

পরবর্তীতে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়, যার নম্বর ১০৭৭। পুলিশ ঘটনাটি তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

অভিনেত্রীর অভিযোগ, এফডিসির প্রবেশ গেটসহ অভ্যন্তরীণ সিসিটিভি সিস্টেম অকার্যকর ছিল এবং দীর্ঘদিন ধরে সার্ভার সমস্যা চলছে যা একটি কেপিআইভুক্ত প্রতিষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতাকে সামনে এনেছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত