সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জাতীয়

প্রকল্পে সহায়তা দেবে ডিএফসি

যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্য হলো বাংলাদেশ

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পতাকা। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশন (ডিএফসি) থেকে অর্থায়ন পাওয়ার যোগ্য দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ। এর ফলে দেশের জ্বালানি, গুরুত্বপূর্ণ অবকাঠামো ও প্রযুক্তি খাতে বেসরকারি বিনিয়োগ বাড়ানোর নতুন সুযোগ তৈরি হবে বলে জানিয়েছে সংস্থাটি।

সোমবার (১৬ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশকে অর্থায়নের যোগ্য দেশ হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টি জানায় ডিএফসি।

সংস্থাটির বিজ্ঞপ্তিতে বলা হয়, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের বিনিয়োগ জ্বালানি, গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং প্রযুক্তি প্রকল্পে সহায়তার মাধ্যমে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে ভূমিকা রাখে। এসব প্রকল্প যুক্তরাষ্ট্রের মিত্রদের শক্তিশালী করার পাশাপাশি এ অঞ্চলের সার্বভৌমত্ব সুরক্ষায়ও সহায়ক।

ডিএফসির মতে, নতুন এই যোগ্যতা বাংলাদেশের উল্লেখযোগ্য অর্থনৈতিক উন্নয়ন চাহিদা পূরণে বেসরকারি বিনিয়োগ কাজে লাগানোর সুযোগ তৈরি করেছে। একই সঙ্গে অর্থায়ন ও ঝুঁকি প্রশমনসংক্রান্ত বিভিন্ন সুবিধায় বাংলাদেশের প্রবেশাধিকার বাড়বে।

সংস্থাটি জানায়, এর ফলে দেশের গুরুত্বপূর্ণ বিনিয়োগ ঘাটতি পূরণ এবং অর্থায়ন সংকটে থাকা প্রকল্পগুলো এগিয়ে নেওয়া সহজ হবে। এসব বিনিয়োগের মাধ্যমে অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, প্রয়োজনীয় সেবা ও সুযোগ-সুবিধায় মানুষের প্রবেশাধিকার বৃদ্ধি এবং স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠানকে শক্তিশালী করা সম্ভব হবে।

ডিএফসি আরও বলেছে, অনেক বাণিজ্যিকভাবে লাভজনক ও উন্নয়নমুখী প্রকল্প অর্থায়নের সীমাবদ্ধতা কিংবা সম্ভাব্য ঝুঁকির কারণে বেসরকারি বিনিয়োগকারীদের আগ্রহ পায় না। এ ধরনের বাধা দূর করে প্রকল্প বাস্তবায়নে সহায়তা করাই সংস্থাটির অর্থায়ন ও ঝুঁকি প্রশমন কার্যক্রমের অন্যতম লক্ষ্য।

ডিএফসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বেন ব্ল্যাক বলেন, বাংলাদেশের ডিএফসি অর্থায়নের যোগ্যতা অর্জন দুই দেশের অর্থনৈতিক অংশীদারত্ব আরও গভীর করার গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে। এর মাধ্যমে প্রবৃদ্ধিতে অবদান রাখতে পারে এমন বেসরকারি বিনিয়োগ কাজে লাগানো সম্ভব হবে।

তিনি আরও বলেন, গুরুত্বপূর্ণ অবকাঠামো শক্তিশালী করে এমন প্রকল্পে সহায়তার মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা উন্মোচনের পাশাপাশি যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থও এগিয়ে নেওয়া সম্ভব।

বাংলাদেশের জন্য ডিএফসির এই স্বীকৃতি বিশেষ করে জ্বালানি, অবকাঠামো ও প্রযুক্তি খাতে বিনিয়োগের নতুন সম্ভাবনা তৈরি করতে পারে। তবে এসব সুবিধা বাস্তবে কতটা কাজে লাগানো যাবে, তা নির্ভর করবে প্রকল্প নির্বাচন, বিনিয়োগ প্রস্তাব এবং অর্থায়নের শর্ত পূরণের ওপর।

#যুক্তরাষ্ট্র #বাংলাদেশ_খবর #ডিএফসি‌অর্থায়ন

চেকপোস্ট

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্য হলো বাংলাদেশ

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত