জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এবারের ভর্তি পরীক্ষায় আবেদনের ন্যূনতম যোগ্যতা আগের তুলনায় শিথিল করা হয়েছে। আগামী ২২ নভেম্বর সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন শুরু হবে। আবেদন করা যাবে ১৫ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
আগামী ২০২৭ সালের ১০ থেকে ২১ জানুয়ারির মধ্যে (সরকারি ছুটির দিন ছাড়া) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সোমবার (১৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) ও ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব সৈয়দ মোহাম্মদ আলী রেজা বাংলাদেশ প্রতিদিনকে এ তথ্য নিশ্চিত করেন।
সাত ইউনিটে ভর্তি পরীক্ষা, আসন ১ হাজার ৮৪৮
গত বছরের মতো এবারও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাতটি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের ৩৭টি বিভাগ ও ইনস্টিটিউটে মোট ১ হাজার ৮৪৮টি আসনের বিপরীতে শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন।
ইউনিটভিত্তিক আবেদন ফি নির্ধারণ করা হয়েছে—
ইউনিট আবেদন ফি
এ, বি, সি ও ডি ৮০০ টাকা
সি-১ ৬০০ টাকা
আইবিএ-জেইউ ৬০০ টাকা
ই ৭০০ টাকা
কোন ইউনিটে কোন অনুষদ?
এ ইউনিট: গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি।
বি ইউনিট: সমাজবিজ্ঞান ও আইন অনুষদ।
সি ইউনিট: কলা ও মানবিকী অনুষদ এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট।
সি-১ ইউনিট: নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগ।
ডি ইউনিট: জীববিজ্ঞান অনুষদ।
ই ইউনিট: ব্যবসায় শিক্ষা অনুষদ।
আইবিএ-জেইউ: ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন।
আবেদনের যোগ্যতা শিথিল, থাকছে সেকেন্ড টাইম
এবারের ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার অংশগ্রহণের সুযোগ থাকছে। ২০২৩ ও ২০২৪ সালের মাধ্যমিক বা সমমান এবং ২০২৫ ও ২০২৬ সালের উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা নির্ধারিত শর্ত পূরণ করে আবেদন করতে পারবেন।
উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফলের হার বিবেচনায় এবার বিভিন্ন ইউনিটে আবেদনের ন্যূনতম জিপিএর শর্ত তুলনামূলক শিথিল করা হয়েছে।
ইউনিটভিত্তিক আবেদনের ন্যূনতম জিপিএ
এ ইউনিট:
এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ আলাদাভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ এবং মোট জিপিএ ৭.৫০ থাকতে হবে।
বি ইউনিট:
- বিজ্ঞান বিভাগ: পৃথকভাবে জিপিএ ৩.৫০ এবং মোট জিপিএ ৭.৫০।
- মানবিক, ব্যবসায় শিক্ষা ও অন্যান্য বিভাগ: পৃথকভাবে জিপিএ ৩.০০ এবং মোট জিপিএ ৬.৫০।
সি ইউনিট:
- মানবিক বিভাগ: পৃথকভাবে জিপিএ ৩.০০ এবং মোট জিপিএ ৬.৫০।
- বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও অন্যান্য বিভাগ: পৃথকভাবে জিপিএ ৩.৫০ এবং মোট জিপিএ ৭.৫০।
সি-১ ইউনিট:
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.০০ এবং মোট জিপিএ ৬.৫০ থাকতে হবে।
ডি ইউনিট:
উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ এবং মোট জিপিএ ৮.০০ থাকতে হবে।
ই ইউনিট:
বিজ্ঞান বিভাগ: পৃথকভাবে জিপিএ ৩.৫০ এবং মোট জিপিএ ৭.৫০।
ব্যবসায় শিক্ষা, মানবিক ও অন্যান্য বিভাগ: পৃথকভাবে জিপিএ ৩.০০ এবং মোট জিপিএ ৬.৫০।
আইবিএ-জেইউ ইউনিট:

মানবিক, ব্যবসায় শিক্ষা ও অন্যান্য বিভাগ: পৃথকভাবে জিপিএ ৩.০০ এবং মোট জিপিএ ৬.৫০।
যেভাবে আবেদন করবেন
ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ভর্তি ওয়েবসাইটের নির্দেশনা অনুসরণ করে অনলাইনে আবেদন করতে হবে।
আবেদন ও ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি ওয়েবসাইট

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬