ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সাত বছর বয়সী এক স্কুলছাত্রীকে নির্যাতনের অভিযোগে পান্না সরকার (১৭) নামে এক কিশোরকে গ্রেফতার করেছে নাসিরনগর থানা পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার (২১ জুন) দিবাগত রাতে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। সে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের আলাকপুর গ্রামের মৃণাল সরকারের ছেলে এবং রাজমিস্ত্রির সহযোগী হিসেবে কাজ করত।
মামলার এজাহার ও পারিবারিক তথ্য অনুযায়ী, শনিবার (২০ জুন) সন্ধ্যায় শিশুটি বাড়ির পাশে খেলাধুলা শেষে একটি ধর্মীয় অনুষ্ঠানে যাওয়ার পথে নির্জন এলাকায় নির্যাতনের শিকার হয় বলে অভিযোগ পাওয়া যায়। ঘটনার কিছু সময় পর শিশুটি বাড়ি ফিরে পরিবারকে বিষয়টি জানায়।
পরিবারের সদস্যরা দ্রুত শিশুটিকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে। পরে তাকে আদালতে হাজির করা হলে বিচারিক প্রক্রিয়ায় কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোমবার, ২২ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬