সোমবার, ২২ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

পাচারকারীরা পালালেও উদ্ধার বিপুল বনজ সম্পদ

পার্বত্য চট্টগ্রামে সেনা অভিযানে ৯০ লাখ টাকার অবৈধ কাঠ জব্দ

ছবি : চেকপোস্ট

পার্বত্য চট্টগ্রামে অবৈধ কাঠ পাচারের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ কাঠ জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর জুরাছড়ি জোন।

সোমবার জুরাছড়ি জোনের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে জোন উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ মুশফাক আমিন চৌধুরী (পিএসসি) এবং ক্যাপ্টেন মো. শাহরিয়ার পারভেজের নেতৃত্বে একটি টহল দল নির্দিষ্ট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানের সময় পাহাড়ি অঞ্চলের বিভিন্ন স্থানে পাচারের উদ্দেশ্যে মজুদ করে রাখা বিপুল পরিমাণ অবৈধ কাঠ শনাক্ত করা হয়। পরে সেনাসদস্যরা এলাকা ঘিরে তল্লাশি চালিয়ে কাঠগুলো উদ্ধার করতে সক্ষম হন। উদ্ধারকৃত কাঠের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯০ লাখ টাকা বলে জানিয়েছে সেনাবাহিনী।

তবে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট পাচারকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত কাঠ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট বন বিভাগ ও প্রশাসনের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অবৈধভাবে বনজ সম্পদ আহরণ ও পাচার দেশের পরিবেশ, বনভূমি এবং জীববৈচিত্র্যের জন্য বড় ধরনের হুমকি। এ ধরনের অপরাধ দমনে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সেনাবাহিনী। পাশাপাশি পরিবেশ রক্ষা ও বনসম্পদ সংরক্ষণে সবাইকে সচেতন ও সহযোগিতামূলক ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।

#জুরাছড়ি #সেনাবাহিনী_অভিযান #অবৈধ_কাঠ_জব্দ

চেকপোস্ট

সোমবার, ২২ জুন ২০২৬

পার্বত্য চট্টগ্রামে সেনা অভিযানে ৯০ লাখ টাকার অবৈধ কাঠ জব্দ

প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

featured Image

পার্বত্য চট্টগ্রামে অবৈধ কাঠ পাচারের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ কাঠ জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর জুরাছড়ি জোন।

সোমবার জুরাছড়ি জোনের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে জোন উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ মুশফাক আমিন চৌধুরী (পিএসসি) এবং ক্যাপ্টেন মো. শাহরিয়ার পারভেজের নেতৃত্বে একটি টহল দল নির্দিষ্ট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানের সময় পাহাড়ি অঞ্চলের বিভিন্ন স্থানে পাচারের উদ্দেশ্যে মজুদ করে রাখা বিপুল পরিমাণ অবৈধ কাঠ শনাক্ত করা হয়। পরে সেনাসদস্যরা এলাকা ঘিরে তল্লাশি চালিয়ে কাঠগুলো উদ্ধার করতে সক্ষম হন। উদ্ধারকৃত কাঠের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯০ লাখ টাকা বলে জানিয়েছে সেনাবাহিনী।

তবে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট পাচারকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত কাঠ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট বন বিভাগ ও প্রশাসনের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অবৈধভাবে বনজ সম্পদ আহরণ ও পাচার দেশের পরিবেশ, বনভূমি এবং জীববৈচিত্র্যের জন্য বড় ধরনের হুমকি। এ ধরনের অপরাধ দমনে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সেনাবাহিনী। পাশাপাশি পরিবেশ রক্ষা ও বনসম্পদ সংরক্ষণে সবাইকে সচেতন ও সহযোগিতামূলক ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত