ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় চলতি বোরো মৌসুমে সরকারি ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২০ মে) বিকেলে উপজেলা খাদ্যগুদাম প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাসরিন।
উপজেলা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে অনলাইন আবেদনের মাধ্যমে উপজেলার প্রান্তিক কৃষকদের কাছ থেকে সরাসরি ১ হাজার ৭৩১ মেট্রিক টন বোরো ধান সংগ্রহ করা হবে। সরকার নির্ধারিত প্রতি কেজি ধানের মূল্য ধরা হয়েছে ৩৬ টাকা। আগামী ৩১ মে পর্যন্ত এ সংগ্রহ অভিযান চলবে।
উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও শাহীনা নাসরিন বলেন, “প্রকৃত কৃষকেরা যেন কোনো ধরনের হয়রানি ছাড়াই সরাসরি সরকারি গুদামে ধান দিতে পারেন, তা নিশ্চিত করা হবে। এখানে মধ্যস্বত্বভোগীদের কোনো সুযোগ নেই।”
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ তকভীর হোসেন এবং খাদ্যগুদাম কর্মকর্তা আমির হোসেন।

শুক্রবার, ২২ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২২ মে ২০২৬