শনিবার, ২৩ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

হবিগঞ্জে বিজিবির অভিযানে প্রায় ১ কোটি ১৭ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ

ছবি: চেকপোস্ট

সীমান্ত নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে পরিচালিত পৃথক দুটি বিশেষ অভিযানে প্রায় এক কোটি ১৭ লাখ টাকা মূল্যের ভারতীয় জিরা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। অভিযানে কাস্টমস কর্তৃক প্রদানকৃত কাগজপত্র (Bill of Entry/Export) জালিয়াতি করে কাভার্ড ভ্যান ও বালুভর্তি ড্রাম ট্রাকে করে অবৈধভাবে মালামাল পরিবহনের তথ্য পাওয়া যায়।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবি–এর একটি আভিযানিক দল বৃহস্পতিবার (২২ মে) সকাল আনুমানিক ৬টার দিকে সীমান্ত থেকে প্রায় পাঁচ কিলোমিটার ভেতরে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় একটি সন্দেহভাজন বালুভর্তি ড্রাম ট্রাক থামায়। পরে তল্লাশি চালিয়ে ট্রাকের বালুর ভেতরে বস্তাবন্দি অবস্থায় সুকৌশলে লুকানো বিপুল পরিমাণ ভারতীয় জিরা উদ্ধার করা হয়।

এরপর একই এলাকায় অভিযান অব্যাহত রেখে সকাল সাড়ে ৭টার দিকে আরেকটি সন্দেহভাজন কাভার্ড ভ্যান থামিয়ে তল্লাশি করা হয়। সেখান থেকেও বস্তার ভেতরে লুকানো ভারতীয় জিরা উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, তল্লাশির সময় গাড়িগুলোতে থাকা কাস্টমসের কাগজপত্র যাচাই করে দেখা যায়, মূল কপির পরিবর্তে নকল কপি ব্যবহার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জাল কাগজপত্র ব্যবহার করে অবৈধভাবে এসব পণ্য পরিবহন করা হচ্ছিল। তাৎক্ষণিকভাবে জিরাগুলো জব্দ করা হয়।

আটককৃত আমদানি নিষিদ্ধ জিরা যথাযথ নিয়ম অনুসারে সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

এ বিষয়ে ৫৫ বিজিবি ব্যাটালিয়ন কর্তৃপক্ষ জানায়, দেশের অর্থনীতিকে সুসংহত রাখা এবং চোরাচালান সম্পূর্ণরূপে দমনে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি স্থানীয় জনগণের সহযোগিতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়েছে বিজিবি।

চেকপোস্ট

শনিবার, ২৩ মে ২০২৬

হবিগঞ্জে বিজিবির অভিযানে প্রায় ১ কোটি ১৭ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ

প্রকাশের তারিখ : ২২ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত