শুক্রবার, ২২ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

আইনশৃঙ্খলায় জিরো টলারেন্স

লাখাইয়ে দাঙ্গা-সংঘাত রোধে কঠোর হুঁশিয়ারি দিলেন ওসি শরীফ আহমেদ

ছবি: চেকপোস্ট

হবিগঞ্জের লাখাই উপজেলার বুল্লা ইউনিয়নে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক ও ইভটিজিং প্রতিরোধে বীট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ মে) বিকেলে বুল্লাবাজার সংলগ্ন হযরত শাহ বায়েজিদ (র.) মাজার প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বুল্লাবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ বাদশা মিয়া এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আসাদুজ্জামান চৌধুরী সোনাই।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীফ আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বীট অফিসার মোহাম্মদ জিয়া উদ্দিন।

এসময় আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে বক্তব্য দেন লাখাই প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন, সাধারণ সম্পাদক বিল্লাল আহমেদ, উপজেলা বিএনপির সহসভাপতি আবদুল মোতালেব খানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

ওসি শরীফ আহমেদ বলেন, লাখাই উপজেলার প্রতিটি ইউনিয়নে মদ, গাঁজা, ইয়াবা ও ইভটিজিং বন্ধে পুলিশ প্রশাসন নিরলসভাবে কাজ করছে। গোষ্ঠীগত দ্বন্দ্ব, সংঘাত ও দাঙ্গা প্রতিরোধে কাউকে ছাড় দেওয়া হবে না।

তিনি আরও বলেন, এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে জনগণকে সঠিক তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করতে হবে এবং সামাজিক ঐক্য ধরে রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

#লাখাই #ওসি_শরীফ_আহমেদ #বীট_পুলিশিং

চেকপোস্ট

শুক্রবার, ২২ মে ২০২৬

লাখাইয়ে দাঙ্গা-সংঘাত রোধে কঠোর হুঁশিয়ারি দিলেন ওসি শরীফ আহমেদ

প্রকাশের তারিখ : ২২ মে ২০২৬

featured Image

হবিগঞ্জের লাখাই উপজেলার বুল্লা ইউনিয়নে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক ও ইভটিজিং প্রতিরোধে বীট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ মে) বিকেলে বুল্লাবাজার সংলগ্ন হযরত শাহ বায়েজিদ (র.) মাজার প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বুল্লাবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ বাদশা মিয়া এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আসাদুজ্জামান চৌধুরী সোনাই।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীফ আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বীট অফিসার মোহাম্মদ জিয়া উদ্দিন।

এসময় আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে বক্তব্য দেন লাখাই প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন, সাধারণ সম্পাদক বিল্লাল আহমেদ, উপজেলা বিএনপির সহসভাপতি আবদুল মোতালেব খানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

ওসি শরীফ আহমেদ বলেন, লাখাই উপজেলার প্রতিটি ইউনিয়নে মদ, গাঁজা, ইয়াবা ও ইভটিজিং বন্ধে পুলিশ প্রশাসন নিরলসভাবে কাজ করছে। গোষ্ঠীগত দ্বন্দ্ব, সংঘাত ও দাঙ্গা প্রতিরোধে কাউকে ছাড় দেওয়া হবে না।

তিনি আরও বলেন, এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে জনগণকে সঠিক তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করতে হবে এবং সামাজিক ঐক্য ধরে রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত