শনিবার, ২৩ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

শিক্ষার্থীদের অধিকার নিয়ে আলোচনা

মাদক-সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গনের দাবিতে বেড়ায় ছাত্র ফেডারেশনের সম্মেলন

ছবি: চেকপোস্ট

পাবনার বেড়া উপজেলায় মাদক, সন্ত্রাস ও দখলদারিত্বমুক্ত গণতান্ত্রিক শিক্ষাঙ্গনের দাবিতে বাংলাদেশ ছাত্র ফেডারেশন বেড়া উপজেলা শাখার ২য় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ মে) বিকেল ৩টায় উপজেলার সিএন্ডবি বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত এ সম্মেলনে শিক্ষাব্যবস্থার বৈষম্য, শিক্ষার্থীদের অধিকার ও শিক্ষাঙ্গনের চলমান সংকট নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের বেড়া উপজেলা শাখার সভাপতি ইমামুল হক এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নোমান আহমেদ নাইম।

অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মশিউর রহমান খান রিচার্ড। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা বরকত উল্লাহ মারুফ

এছাড়াও বক্তব্য রাখেন আবদুল আলিম, কাছেদ আলী, তাহমিদা ইসলাম তানিয়া এবং মহব্বত হোসেন মিলন

সম্মেলনে ছাত্র ফেডারেশনের সাবেক নেতৃবৃন্দ, স্থানীয় রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

বক্তারা বলেন, শিক্ষাঙ্গনে সন্ত্রাস, মাদক ও দখলদারিত্ব বন্ধ করে শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে শিক্ষার সংকট নিরসন ও শিক্ষার্থীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।

#ছাত্রফেডারেশন #বেড়া] #গণতান্ত্রিক_শিক্ষাঙ্গন

চেকপোস্ট

শনিবার, ২৩ মে ২০২৬

মাদক-সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গনের দাবিতে বেড়ায় ছাত্র ফেডারেশনের সম্মেলন

প্রকাশের তারিখ : ২২ মে ২০২৬

featured Image

পাবনার বেড়া উপজেলায় মাদক, সন্ত্রাস ও দখলদারিত্বমুক্ত গণতান্ত্রিক শিক্ষাঙ্গনের দাবিতে বাংলাদেশ ছাত্র ফেডারেশন বেড়া উপজেলা শাখার ২য় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ মে) বিকেল ৩টায় উপজেলার সিএন্ডবি বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত এ সম্মেলনে শিক্ষাব্যবস্থার বৈষম্য, শিক্ষার্থীদের অধিকার ও শিক্ষাঙ্গনের চলমান সংকট নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের বেড়া উপজেলা শাখার সভাপতি ইমামুল হক এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নোমান আহমেদ নাইম।

অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মশিউর রহমান খান রিচার্ড। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা বরকত উল্লাহ মারুফ

এছাড়াও বক্তব্য রাখেন আবদুল আলিম, কাছেদ আলী, তাহমিদা ইসলাম তানিয়া এবং মহব্বত হোসেন মিলন

সম্মেলনে ছাত্র ফেডারেশনের সাবেক নেতৃবৃন্দ, স্থানীয় রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

বক্তারা বলেন, শিক্ষাঙ্গনে সন্ত্রাস, মাদক ও দখলদারিত্ব বন্ধ করে শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে শিক্ষার সংকট নিরসন ও শিক্ষার্থীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত