প্রিন্ট এর তারিখ : ২৩ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ মে ২০২৬
নাসিরনগরে বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
নাসিরনগর প্রতিনিধি:: ||
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় চলতি বোরো মৌসুমে সরকারি ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২০ মে) বিকেলে উপজেলা খাদ্যগুদাম প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাসরিন।উপজেলা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে অনলাইন আবেদনের মাধ্যমে উপজেলার প্রান্তিক কৃষকদের কাছ থেকে সরাসরি ১ হাজার ৭৩১ মেট্রিক টন বোরো ধান সংগ্রহ করা হবে। সরকার নির্ধারিত প্রতি কেজি ধানের মূল্য ধরা হয়েছে ৩৬ টাকা। আগামী ৩১ মে পর্যন্ত এ সংগ্রহ অভিযান চলবে।উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও শাহীনা নাসরিন বলেন, “প্রকৃত কৃষকেরা যেন কোনো ধরনের হয়রানি ছাড়াই সরাসরি সরকারি গুদামে ধান দিতে পারেন, তা নিশ্চিত করা হবে। এখানে মধ্যস্বত্বভোগীদের কোনো সুযোগ নেই।”
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ তকভীর হোসেন এবং খাদ্যগুদাম কর্মকর্তা আমির হোসেন।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত