বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

নেতাকর্মীদের স্বেচ্ছাশ্রমে ধান কাটা সম্পন্ন

নানিয়ারচরে দরিদ্র কৃষকের ধান কেটে দিল ছাত্রদল নেতাকর্মীরা

ছবি : চেকপোস্ট

রাঙামাটি জেলার নানিয়ারচরে আর্থিকভাবে অসচ্ছল এক কৃষকের পাশে দাঁড়িয়ে তার জমির পাকা ধান কেটে ঘরে তুলে দিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা।

শনিবার (৬ জুন ২০২৬) জেলা ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি অলি আহাদ ও সাধারণ সম্পাদক মো. নাইমুল ইসলাম রনির নির্দেশনায় এ মানবিক কার্যক্রম পরিচালিত হয়।

নানিয়ারচর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হাসান মল্লিক ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলামের উদ্যোগে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা এই কর্মসূচিতে অংশ নেন। তারা কৃষকের জমিতে গিয়ে ধান কেটে সংগ্রহ করে তা নিরাপদে ঘরে পৌঁছে দেন।

স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এমন মানবিক কার্যক্রম কৃষকদের দুর্দিনে বড় সহায়তা এবং সমাজে ইতিবাচক বার্তা বহন করে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বুড়িঘাট ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সবুর মিয়া, নানিয়ারচর সদর ইউনিয়ন ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. রিপনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

নেতৃবৃন্দ জানান, ছাত্রদল শুধু রাজনৈতিক কর্মকাণ্ড নয়, বরং অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোকে তাদের সামাজিক দায়িত্ব হিসেবে দেখে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।

#ছাত্রদল #রাঙামাটি #কৃষকের_পাশে #মানবিক_কর্মসূচি #নানিয়ারচর

চেকপোস্ট

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬

নানিয়ারচরে দরিদ্র কৃষকের ধান কেটে দিল ছাত্রদল নেতাকর্মীরা

প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

featured Image

রাঙামাটি জেলার নানিয়ারচরে আর্থিকভাবে অসচ্ছল এক কৃষকের পাশে দাঁড়িয়ে তার জমির পাকা ধান কেটে ঘরে তুলে দিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা।

শনিবার (৬ জুন ২০২৬) জেলা ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি অলি আহাদ ও সাধারণ সম্পাদক মো. নাইমুল ইসলাম রনির নির্দেশনায় এ মানবিক কার্যক্রম পরিচালিত হয়।

নানিয়ারচর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হাসান মল্লিক ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলামের উদ্যোগে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা এই কর্মসূচিতে অংশ নেন। তারা কৃষকের জমিতে গিয়ে ধান কেটে সংগ্রহ করে তা নিরাপদে ঘরে পৌঁছে দেন।

স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এমন মানবিক কার্যক্রম কৃষকদের দুর্দিনে বড় সহায়তা এবং সমাজে ইতিবাচক বার্তা বহন করে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বুড়িঘাট ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সবুর মিয়া, নানিয়ারচর সদর ইউনিয়ন ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. রিপনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

নেতৃবৃন্দ জানান, ছাত্রদল শুধু রাজনৈতিক কর্মকাণ্ড নয়, বরং অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোকে তাদের সামাজিক দায়িত্ব হিসেবে দেখে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত