বুধবার, ১৫ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

ভুয়া পরিচয়ে দলিল নিবন্ধনের চেষ্টা

নলছিটি সাব-রেজিস্ট্রি অফিসে ভুয়া দাতা সেজে জমির দলিল রেজিস্ট্রেশনের চেষ্টা ব্যর্থ

ছবি : চেকপোস্ট

ঝালকাঠির নলছিটি উপজেলা সাব-রেজিস্ট্রার কার্যালয়ে ভুয়া দাতা সেজে জমির দলিল রেজিস্ট্রেশনের একটি চেষ্টা শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে। সাব-রেজিস্ট্রার নাহিদ জাহান মুনার সতর্কতা ও তাৎক্ষণিক যাচাই-বাছাইয়ে জালিয়াতির বিষয়টি ধরা পড়ে। পরে সংশ্লিষ্ট দলিল জব্দ করা হয় এবং ঘটনায় জড়িত অভিযোগে এক দলিল লেখকের লাইসেন্স সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে নলছিটি উপজেলা সাব-রেজিস্ট্রার কার্যালয়ে এ ঘটনা ঘটে। বিষয়টি জানাজানি হলে পুরো সাব-রেজিস্ট্রি অফিস এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কিছু সময়ের জন্য দলিল নিবন্ধন কার্যক্রমও সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

সাব-রেজিস্ট্রি অফিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নলছিটি দলিল লেখক সমিতির সদস্য রাজিব খলিফা এবং সাব-রেজিস্ট্রি অফিসের নকল নবীস প্রান্ত এক নারীকে দলিল রেজিস্ট্রেশনের জন্য সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে নিয়ে আসেন। ওই নারী নিজেকে দলিলের প্রকৃত দাতা হিসেবে পরিচয় দেন।

দলিল নিবন্ধনের আনুষ্ঠানিক প্রক্রিয়ার সময় সাব-রেজিস্ট্রার নাহিদ জাহান মুনার সন্দেহ হলে তিনি ওই নারীর জাতীয় পরিচয়পত্রসহ সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই করেন। যাচাইয়ে দেখা যায়, উপস্থিত নারী প্রকৃত দাতা নন। অভিযোগ অনুযায়ী, রাজাবাড়িয়া গ্রামের রাবেয়া বেগম নামে এক নারী অন্য এক নারী জেসমিনের পরিচয়ে দলিল রেজিস্ট্রেশনের চেষ্টা করছিলেন।

বিষয়টি নিশ্চিত হওয়ার পর সাব-রেজিস্ট্রার সংশ্লিষ্ট নারীসহ উপস্থিত ব্যক্তিদের কার্যালয়ে বসিয়ে রেখে থানায় খবর দেন। একই সঙ্গে সংশ্লিষ্ট দলিল জব্দ করা হয়। পরে ঘটনাটি নিয়ে অফিসজুড়ে ব্যাপক আলোচনা শুরু হয় এবং সাময়িকভাবে রেজিস্ট্রি কার্যক্রম স্থগিত রাখা হয়।

#নলছিটি #ঝালকাঠি_সংবাদ #জমিরদলিল

চেকপোস্ট

বুধবার, ১৫ জুলাই ২০২৬

নলছিটি সাব-রেজিস্ট্রি অফিসে ভুয়া দাতা সেজে জমির দলিল রেজিস্ট্রেশনের চেষ্টা ব্যর্থ

প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

featured Image

ঝালকাঠির নলছিটি উপজেলা সাব-রেজিস্ট্রার কার্যালয়ে ভুয়া দাতা সেজে জমির দলিল রেজিস্ট্রেশনের একটি চেষ্টা শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে। সাব-রেজিস্ট্রার নাহিদ জাহান মুনার সতর্কতা ও তাৎক্ষণিক যাচাই-বাছাইয়ে জালিয়াতির বিষয়টি ধরা পড়ে। পরে সংশ্লিষ্ট দলিল জব্দ করা হয় এবং ঘটনায় জড়িত অভিযোগে এক দলিল লেখকের লাইসেন্স সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে নলছিটি উপজেলা সাব-রেজিস্ট্রার কার্যালয়ে এ ঘটনা ঘটে। বিষয়টি জানাজানি হলে পুরো সাব-রেজিস্ট্রি অফিস এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কিছু সময়ের জন্য দলিল নিবন্ধন কার্যক্রমও সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

সাব-রেজিস্ট্রি অফিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নলছিটি দলিল লেখক সমিতির সদস্য রাজিব খলিফা এবং সাব-রেজিস্ট্রি অফিসের নকল নবীস প্রান্ত এক নারীকে দলিল রেজিস্ট্রেশনের জন্য সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে নিয়ে আসেন। ওই নারী নিজেকে দলিলের প্রকৃত দাতা হিসেবে পরিচয় দেন।

দলিল নিবন্ধনের আনুষ্ঠানিক প্রক্রিয়ার সময় সাব-রেজিস্ট্রার নাহিদ জাহান মুনার সন্দেহ হলে তিনি ওই নারীর জাতীয় পরিচয়পত্রসহ সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই করেন। যাচাইয়ে দেখা যায়, উপস্থিত নারী প্রকৃত দাতা নন। অভিযোগ অনুযায়ী, রাজাবাড়িয়া গ্রামের রাবেয়া বেগম নামে এক নারী অন্য এক নারী জেসমিনের পরিচয়ে দলিল রেজিস্ট্রেশনের চেষ্টা করছিলেন।

বিষয়টি নিশ্চিত হওয়ার পর সাব-রেজিস্ট্রার সংশ্লিষ্ট নারীসহ উপস্থিত ব্যক্তিদের কার্যালয়ে বসিয়ে রেখে থানায় খবর দেন। একই সঙ্গে সংশ্লিষ্ট দলিল জব্দ করা হয়। পরে ঘটনাটি নিয়ে অফিসজুড়ে ব্যাপক আলোচনা শুরু হয় এবং সাময়িকভাবে রেজিস্ট্রি কার্যক্রম স্থগিত রাখা হয়।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত