সোমবার, ০৩ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

অব্যাহত থাকবে অভিযান

নলছিটিতে ভোক্তা অভিযানে ৫ দোকানে ১৮ হাজার টাকা জরিমানা

ছবি : চেকপোস্ট

ঝালকাঠির নলছিটিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে পাঁচটি দোকানকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার নাচন মহল বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং দোকানে মূল্য তালিকা না থাকাসহ বিভিন্ন অনিয়মের কারণে এসব জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার কার্যালয় সূত্রে জানা যায়, অভিযানে মা মেডিকেল হলকে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার কারণে ১২ হাজার টাকা, বিশ্বাস মেডিকেল হলকে একই কারণে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া মূল্য তালিকা না থাকায় লাইভ বেকারিকে ৩ হাজার টাকা এবং রাকিব স্টোরকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার কারণে শাহালম স্টোরকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে মোট পাঁচটি প্রতিষ্ঠান থেকে ১৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযান পরিচালনা করেন ঝালকাঠি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সাফিয়া সুলতানা।

তিনি জানান, নাচন মহল বাজারের কয়েকটি দোকানে মূল্য তালিকা না থাকা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য পাওয়ায় আইন অনুযায়ী জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

#ভোক্তাঅধিকার #নলছিটি #ঝালকাঠিসংবাদ

চেকপোস্ট

সোমবার, ০৩ আগস্ট ২০২৬

নলছিটিতে ভোক্তা অভিযানে ৫ দোকানে ১৮ হাজার টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

ঝালকাঠির নলছিটিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে পাঁচটি দোকানকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার নাচন মহল বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং দোকানে মূল্য তালিকা না থাকাসহ বিভিন্ন অনিয়মের কারণে এসব জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার কার্যালয় সূত্রে জানা যায়, অভিযানে মা মেডিকেল হলকে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার কারণে ১২ হাজার টাকা, বিশ্বাস মেডিকেল হলকে একই কারণে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া মূল্য তালিকা না থাকায় লাইভ বেকারিকে ৩ হাজার টাকা এবং রাকিব স্টোরকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার কারণে শাহালম স্টোরকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে মোট পাঁচটি প্রতিষ্ঠান থেকে ১৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযান পরিচালনা করেন ঝালকাঠি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সাফিয়া সুলতানা।

তিনি জানান, নাচন মহল বাজারের কয়েকটি দোকানে মূল্য তালিকা না থাকা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য পাওয়ায় আইন অনুযায়ী জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত